বিতর্কের আবহে হেডিংলে পৌঁছনো ভারত অধিনায়কের আগ্রাসী স্লেজিংয়ের ঘটনাগুলি রোমন্থন করুন

বিতর্কের আবহে হেডিংলে পৌঁছনো ভারত অধিনায়কের সেরা স্লেজিংয়ের ঘটনাগুলি প্রত্যক্ষ করুন

লর্ডস টেস্টে ইংল্যান্ডকে পর্যুদস্ত করেছে ভারতীয় ক্রিকেট দল। ওই ম্যাচেই দুই দলের ক্রিকেটারদের মধ্যে স্লেজিং, কথা কাটাকাটি, একে অপরের প্রতি অসম্মান প্রদর্শনকে ঘিরে উত্তাল হয়েছে ক্রিকেট দুনিয়া। তার রেশ জারি রয়েছে এখনও। সেই আবহে রবিবার তৃতীয় টেস্ট খেলতে হেডিংলে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। বিসিসিআইয়ের তরফে এ ব্যাপারে টুইটও করা হয়েছে। আগামী ২৫ অগাস্ট অর্থাৎ বুধবার থেকে শুরু হবে ম্যাচ। লর্ডসের ঝামেলার রেশ এই ম্যাচেও জারি থাকবে নাকি পাল্টাবে পরিবেশ, তা তো সময় এলেই বোঝা যাবে। তার আগে দেখে নেওয়া যাক ভারতের আগ্রাসী অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে জুড়ে যাওয়া বিখ্যাত কিছু স্লেজিংয়ের ঘটনা।

বিরাট বনাম শামসি

বিরাট বনাম শামসি

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবারেজ শামসির সঙ্গে বিরাট কোহলির অন-ফিল্ড ঠোকাঠুকি এখনও মনে রেখেছেন ক্রিকেট প্রেমীরা। ওই বছর দুই দলের মধ্যে হওয়া ওয়ান ডে সিরিজের এক ম্যাচে ব্যাটসম্যান বিরাটকে স্লেজ করেছিলেন তাঁর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সতীর্থ শামসি। ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না ভারত অধিনায়কও। শামসি ব্যাট করতে এলে তিনি চেস্ট প্যাড পরে নেমেছেন কিনা, তা বারবার জিজ্ঞাসা প্রোটিয়া স্পিনারের মনোসংযোগে বিঘ্ন ঘটাতে থাকেন বিরাট। ফল স্বরূপ প্রথম বলেই আউট হয়ে যান শামসি।

বিরাট বনাম স্মিথ, জনসন, হ্যাডিন

বিরাট বনাম স্মিথ, জনসন, হ্যাডিন

২০১৪ সালের অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলি বনাম স্টিভ স্মিথের কথার যুদ্ধে কথা এখনও স্মরণ করেন ক্রিকেট প্রেমীরা। ওই টেস্ট সিরিজের এক ম্যাচে দুর্দান্ত ছন্দে ব্যাটিং করছিলেন অস্ট্রেলিয় ব্যাটসম্যান। স্মিথের বিক্রমের সামনে টিম ইন্ডিয়ার সব বোলারকেই ফিঁকে মনে হচ্ছিল। এমনই এক সময়ে বল করতে এসেছিলেন পার্ট টাইম রোহিত শর্মা। বল স্মিথের প্যাডে লাগলে মরিয়া হয়ে লেগ বিফোর উইকেটের আবেদন করতে শুরু করেছিলেন হিটম্যান। আম্পায়ার সেই আবেদন নাকচ করে দেওয়া সত্ত্বেও থামতে রাজি ছিলেন না রোহিত। তাতে হতাশ হয়ে রোহিতকে উদ্দেশ করে কিছু একটা বলেছিলেন স্মিথ। এগিয়ে এসে যার উত্তর দিয়েছিলেন বিরাট কোহলি। দুই ক্রিকেটারের মধ্যে উষ্ণ বাক্যালাপ হয়েছিল। ওই টেস্ট সিরিজেই ব্যাটসম্যানকে বল ছুঁড়ে মেরেছিলেন অস্ট্রেলীয় ফাস্ট বোলার মিচেল জনসন। মাঠেই বাকযুদ্ধে জড়িয়েছিলেন দুই ক্রিকেটার। ব্যাটিং করার সময় অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিনের সঙ্গেও কথার যুদ্ধে জড়িয়েছিলেন বিরাট।

বিরাট বনাম পেন

বিরাট বনাম পেন

২০১৮ সালে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ হারিয়ে ইতিহাস রচনা করেছিলেন ভারতীয় ক্রিকেট দল। সেই সিরিজের ছত্রে ছত্রে ভারত অধিনায়ক বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ার নেতা টিম পেইনের কথার লড়াই, চোখাচুখি ভোলেননি দুই দেশের ক্রিকেট প্রেমীরা। টিম পেইন ও ঋষভ পন্থের মধ্যেও খেলা চলাকালীন বিস্তর বাক্যালাপের কথা ভোলেননি কেউই।

উইলিয়ামসকে জবাব

উইলিয়ামসকে জবাব

ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার কেসরিক উইলিয়ামসের সঙ্গে বিরাট কোহলির মাঠে একে অপরকে দেখে নেওয়ার যুদ্ধ শুরু হয়েছিল ২০১৭ সালে। ওই বছরের এক টি২০ ম্যাচে ভারত অধিনায়ককে আউট করে নোটবুক সেলিব্রেশন করেছিলেন উইলিয়ামস। ২০১৯ সালের এক টি২০ ম্যাচে ক্যারিবিয়ান বোলারের ডেলিভারিতে ছক্কা হাঁকিয়ে একই কায়দায় সেলিব্রেট করে আগের অপমানের জবাব দিয়েছিলেন কোহলি।

বিরাট বনাম রুবেল

বিরাট বনাম রুবেল

২০০৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ থেকে বাংলাদেশের প্রাক্তন ফাস্ট বোলার রুবেল হোসেনের সঙ্গে গরমাগরমি চলছে বিরাট কোহলির। ২০১১ সালের বিশ্বকাপে রুবেলকে স্লেজ করেছিলেন টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক। ২০১৫ সালের বিশ্বকাপ বিরাট কোহলিকে আউট করে প্রত্যুত্তর দিয়েছিলেন বাংলাদেশী।

বিরাট বনাম ফকনার

বিরাট বনাম ফকনার

২০১৬ সালে ভারত সফরে এসেছিল অস্ট্রেলিয়া। দুই দলের মধ্যে এক ওয়ান ডে ম্যাচ চলাকলীন অজি ফাস্ট বোলার জেমস ফকনারের সঙ্গে কথার যুদ্ধে জড়িয়েছিলেন ব্যাটসম্যান বিরাট কোহলি।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+