বিরাট অধিনায়ক থাকবেন টেস্টেই? সাদা বলে ভারত অধিনায়ক রোহিত, নিউজিল্যান্ড সিরিজে রাহুল!

টি ২০ বিশ্বকাপের পরই এই ফরম্যাটে আর অধিনায়কত্ব করবেন না বলে আগেই জানিয়েছিলেন বিরাট কোহলি। তবে বিসিসিআই সূত্রে খবর, সাদা বলের ক্রিকেটে অর্থাৎ টি ২০ ও একদিনের আন্তর্জাতিকে আর বিরাটকে অধিনায়ক রাখা হবে না। রোহিত শর্মাই দায়িত্ব পেতে চলেছেন। তবে নিউজিল্যান্ড সিরিজে রোহিত বিশ্রামে থাকবেন বলে ক্যাপ্টেন্সি করার দায়িত্ব পেতে চলেছেন লোকেশ রাহুল।

সাদা বলে ভারত অধিনায়ক রোহিত, নিউজিল্যান্ড সিরিজে রাহুল!

উল্লেখ্য, বিরাট কোহলির আচমকা টি ২০ অধিনায়কত্ব ছাড়ার ঘটনাটি ভারতীয় বোর্ডকর্তারা ভালোভাবে নেননি। বিরাট দাবি করেছিলেন, অনেকদিন ধরেই লিডারশিপ টিমের সঙ্গে এ বিষয়ে তিনি কথা বলছিলেন। কিন্তু বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় স্পষ্ট করেছিলেন তেমন কিছু তাঁদের জানা ছিল না। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পরই এই সিদ্ধান্ত নেন বিরাট। তিনি এই সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই জল্পনা শুরু হয় কাকে অধিনায়ক করা হবে তা নিয়ে। প্রথম থেকেই দৌড়ে এগিয়ে ডিসিশন মেকিং বা লিডারশিপ টিমের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তথা টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলের সহ অধিনায়ক রোহিত শর্মা।

সাদা বলে ভারত অধিনায়ক রোহিত, নিউজিল্যান্ড সিরিজে রাহুল!

তবে বিসিসিআই কর্তারা চাইছেন না সাদা বলের দুটি ফরম্যাটে দুই আলাদা অধিনায়ক রাখতে। তাতে খুব কার্যকরী ফল মিলবে না বলেই তাঁদের মত। ফলে প্রায় সকলেই চাইছেন রোহিত শর্মাকেই টি ২০ ও একদিনের আন্তর্জাতিক দলের অধিনায়ক করতে। টেস্টে নেতৃত্ব দেবেন বিরাট কোহলিই। টি ২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েও জয় এনে দিয়েছেন রোহিত। আইপিএলে তিনি সর্বাধিক পাঁচবার চ্যাম্পিয়ন করিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সকে। সেখানে বিরাট কোহলি একবারও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরকে চ্য়াম্পিয়ন করাতে পারেননি। একদিনের আন্তর্জাতিকে বিরাট ভারতকে নেতৃত্ব দিয়েছেন ৯৫টি ম্যাচে, জয় ৬৫টিতে, পরাজয় ২৭টিতে, টাই একটি, পরিত্যক্ত ২টি ম্যাচ, সাফল্যের শতকরা হার ৭০.৪৩ শতাংশ। অন্যদিকে, রোহিত শর্মার নেতৃত্বে ভারত ১০টি ম্যাচে আটটিতে জিতেছে, পরাজয় দুটিতে, সাফল্যের শতকরা হার ৮০ শতাংশ। টি ২০ আন্তর্জাতিকে বিরাট কোহলি ভারতকে এখনও অবধি ৪৫টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। জয় ২৭টিতে, পরাজয় ১৪টিতে, টাই বা পরিত্যক্ত ২টি, সাফল্যের শতকরা হার ৬৫.১১ শতাংশ। রোহিত শর্মার নেতৃত্বে ভারত ১৯টি টি ২০-র ১৫টিতে জয়লাভ করেছে, পরাজয় চারটিতে, সাফল্যের শতকরা হার ৭৮.৯৪ শতাংশ।

সাদা বলে ভারত অধিনায়ক রোহিত, নিউজিল্যান্ড সিরিজে রাহুল!

টি ২০ বিশ্বকাপে ভারত সেমিফাইনালে উঠতে না পারলে ৮ নভেম্বরই শেষ ম্যাচ খেলবে। তারপরই সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে রোহিতের নাম ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। আগামী সপ্তাহেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দল নির্বাচন হওয়ার কথা। ভারত সফরে এসে ১৭, ১৯ ও ২১ নভেম্বর তিনটি টি ২০ আন্তর্জাতিক খেলবে নিউজিল্যান্ড। এরপর ২৫ নভেম্বর থেকে প্রথম ও ৩ ডিসেম্বর থেকে দ্বিতীয় ভারত-নিউজিল্যান্ড টেস্ট। তারপর ভারতের দক্ষিণ আফ্রিকা সফর রয়েছে। ফলে টি ২০ সিরিজে তারকাদের বিশ্রাম দিয়ে দ্বিতীয় সারির দলই খেলাবে ভারত। বিরাট কোহলি, রোহিত শর্মারা বিশ্রামে থাকলে ক্যাপ্টেন্সি করবেন লোকেশ রাহুল। তবে রোহিত শর্মা এখনও দক্ষিণ আফ্রিকা সফরের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে বিশ্রাম নেওয়ার ব্যাপারে বোর্ডকে কিছু জানাননি। এমন জল্পনাও রয়েছে রোহিত টি ২০ সিরিজে নেতৃত্ব দিয়ে দুই টেস্টের সিরিজে বিশ্রাম নিতে পারেন। আগামী জুনের মধ্যে ভারত তিনটি ওয়ান ডে ও ১৭টি টি ২০ খেলবে। ফলে বিরাট নিজে একদিনের ক্যাপ্টেন্সি ছাড়ার ঘোষণা করেন কিনা সেদিকেও নজর রয়েছে বিসিসিআই ও নির্বাচকদের। সাদা বলের ক্রিকেটে রোহিতের ডেপুটিও তাঁর ওপেনিং পার্টনারকে করা হতে পারে। আগামী বছর টি ২০ বিশ্বকাপ ও ২০২৩ সালে অনুষ্ঠেয় ৫০ ওভারের বিশ্বকাপের কথা ভেবে আইপিএল ও সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে সফল কয়েকজনকেও নিউজিল্যান্ড সিরিজে সুযোগ দেওয়া হতে পারে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে যাঁরা টি ২০ সিরিজে বিশ্রামে থাকবেন তাঁরা টেস্ট দলে থাকবেন। জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামিদের বিশ্রাম দিয়ে দেখে নেওয়া হতে পারে আইপিএলে ভালো ফর্মে থাকা আবেশ খান, উমরান মালিক বা অভিজ্ঞ যুজবেন্দ্র চাহালের মতো বোলারদের। হার্দিক পাণ্ডিয়া ও ভুবনেশ্বর কুমার ফর্ম ও ফিটনেসের কারণে বাদ পড়তে পারেন। হার্দিকের বিকল্প হিসেবে ভাবা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ারকে। ঋতুরাজ গায়কোয়াড়, অক্ষর প্যাটেল, দীপক চাহার, শ্রেয়স আইয়ার টি ২০ দলে থাকতে পারেন। টেস্ট দলে থাকতে পারেন শুভমান গিল, ময়াঙ্ক আগরওয়াল, উমেশ যাদবদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+