ক্রীড়াক্ষেত্রে এই দশকের কিছু বিতর্কিত অধ্যায়ের দিকে নজর ফেরানো যাক

শেষ হওয়ার পথে ২০১৯। শেষ হচ্ছে এক দশক। ২০২০ সালে বিশ্বজুড়ে আয়োজিত হতে চলেছে একাধিক ক্রীড়া ইভেন্ট। ওই বছরই জাপানের টোকিও-তে বসবে অলিম্পিকের আসর।

শেষ হওয়ার পথে ২০১৯। শেষ হচ্ছে এক দশক। ২০২০ সালে বিশ্বজুড়ে আয়োজিত হতে চলেছে একাধিক ক্রীড়া ইভেন্ট। ওই বছরই জাপানের টোকিও-তে বসবে অলিম্পিকের আসর। অস্ট্রেলিয়ায় আয়োজিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে শেষ দশ বছরে বিশ্বের ক্রীড়াক্ষেত্রে ঘটে যাওয়া কিছু বিতর্কিত ঘটনার দিকে নজর ফেরানো যাক।

স্পট ফিক্সিং

স্পট ফিক্সিং

শেষ হতে চলা এই দশকে স্পট ফিক্সিং-এ একাধিকবার কলঙ্কিত হয়েছে ক্রিকেট। ২০১০-র ইংল্যান্ড সফরে ফিক্সিং-এ জড়িত থাকার অভিযোগে পাকিস্তানের ফাস্ট বোলার মহম্মদ আমির, মহম্মদ আসিফ ও ব্যাটসম্যান সলমন বাটকে দীর্ঘদিনের জন্য ক্রিকেট থেকে নির্বাসনে পাঠায় আইসিসি। স্পট ফিক্সিং-এ কলঙ্কিত হয় আইপিএল-ও। ঘটনায় অভিযুক্ত ভারতীয় ফাস্ট বোলার এস শ্রীশন্থ, অজিত চান্ডিলা ও অঙ্কিত চবনকে নির্বাসনে পাঠানো হয়। তাঁদের গ্রেফতারও করা হয়।

 ফিফা বিতর্ক

ফিফা বিতর্ক

১.৩৫ মিলিয়ন পাউন্ড দুর্নীতির অভিযোগ ওঠে খোদ বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফা-র বিরুদ্ধে। দুর্নীতির দায়ে ফিফার প্রাক্তন সভাপতি শেফ ব্লাটার ও প্রাক্তন উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিকে আট বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসনে পাঠানো হয়। পরে আবেদনের ভিত্তিতে তাঁদের শাস্তি দুই বছর কমিয়েও দেওয়া হয়।

ডোপে জর্জরিত রাশিয়া

ডোপে জর্জরিত রাশিয়া

গণ ডোপিং-র অভিযোগে রাশিয়ার অ্যাথলিটদের ২০১৬ রিও অলিম্পিক থেকে বাদ দেওয়া হয়। ডোপিং সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে রাশিয়াকে আগামী চার বছরের জন্য যে কোনও রকম আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে নির্বাসনে পাঠানো হয়েছে। তার মধ্যে ২০২০ টোকিও অলিম্পিক ও ২০২২-র কাতার বিশ্বকাপও অন্তর্ভূক্ত রয়েছে।

অক্সার প্রিটোরিয়াস

অক্সার প্রিটোরিয়াস

দক্ষিণ আফ্রিকার হয়ে প্যারা-অলিম্পিকে একাধিক সোনা জয়ী দক্ষিণ আফ্রিকার অস্কার প্রিটোরিয়াসের বিরুদ্ধে নিজের প্রেমিকাকে খুনের অভিযোগ ওঠে। ২০১৪ সালে তাঁর বিরুদ্ধে ছয় বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+