পাঁচ নম্বরে জাদেজা, টয়লেট ব্রেকে রাহানে! গাভাসকরের মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল

ওভালে রাহানের পরিবর্তে পাঁচে জাদেজাকে দেখে তাজ্জব সোশ্যাল মিডিয়া, কারণ জানালেন গাভাসকর

ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টে টসে হেরে যান টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ব্রিটিশ অধিনায়ক জো রুট। পরিবেশ ও পরিস্থিতিকে কাজে লাগিয়ে ভারতীয় টপ অর্ডারের রোহিত শর্মা, কেএল রাহুল ও চেতেশ্বর পূজারাকে দ্রুত সাজঘরে ফিরিয়ে দেন ইংল্যান্ডের ফাস্ট বোলাররা। পাঁচ নম্বরে অজিঙ্ক রাহানের পরিবর্তে রবীন্দ্র জাদেজাকে ব্যাট করতে পাঠায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাতে তাজ্জব হয়ে নানা ধরনের মন্তব্য করতে শুরু করেন নেটিজেনরা। যদিও এর কারণ বাখ্যা করার চেষ্টা করেছেন কিংবদন্তি সুনীল গাভাসকর।

রাহানের পরিবর্তে জাদেজা

রাহানের পরিবর্তে জাদেজা

লিডসের মতো ওভাল টেস্টের প্রথম ইনিংসেও ব্যর্থ হয়েছে ভারতীয় ব্যাটিংয়ের টপ অর্ডার। দ্রুত সাজঘরে ফিরে গিয়েছেন রোহিত শর্মা, কেএল রাহুল ও চেতেশ্বর পূজারার মতো ব্যাটসম্যানরা। তিন উইকেট চলে যাওয়ার পর ভারতীয় শিবির থেকে অজিঙ্ক রাহানের নামার কথা থাকলেও এদিন অন্য ফর্মুলা প্রয়োগ করেন রবি শাস্ত্রীরা। প্যাড-গ্লাভস পরে তৈরি হয়ে বসে থাকা রাহানের পরিবর্তে ব্যাট হাতে ক্রিজে নামতে দেখা যায় রবীন্দ্র জাদেজাকে। ব্যাটিং অর্ডারের সাত নম্বরের ব্যাটসম্যানকে পাঁচ নম্বরে নামতে দেখে তাজ্জব হয়ে যান ক্রিকেট প্রেমীরা।

সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া

ওভাল টেস্টের প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজাকে পাঁচ নম্বরে ব্যাটিং করতে দেখে তাজ্জব হয়েছে ক্রিকেট প্রেমীদের একটা অংশ। দুই ভাগে ভাগ হয়েছে সোশ্যাল মিডিয়া। কারও মতে রবিচন্দ্রণ অশ্বিনকে প্রথম একাদশে না নেওয়ার মতো জাদেজাকে পাঁচ নম্বরে নামানোটা ভারতীয় টিম ম্যানজেমেন্টের আরও একটা ভুল সিদ্ধান্ত। কেউ লিখেছেন, রাহানের ব্যর্থতা চাপা দিতেই জাদেজাকে বলির পাঁঠা করা হয়েছে। কারও মতে জাড্ডুর তো এই ম্যাচ খেলারই কথা নয়। ওভালে বাঁ-হাতি অল রাউন্ডারের পরিবর্তে অশ্বিনকে খেলালে কাজের কাজ হত বলে মনে করেন ক্রিকেট প্রেমীদের একাংশ।

কারণ ব্যাখ্যায় রসিক গাভাসকর

কারণ ব্যাখ্যায় রসিক গাভাসকর

ওভাল টেস্টে কেন ভারতীয় ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে কেন অজিঙ্ক রাহানের পরিবর্তে রবীন্দ্র জাদেজাকে নামানো হল, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। বিশেষ করে ইনিংসের শুরুর দিকে ইংল্যান্ড ফাস্ট বোলারদের বিরুদ্ধে জাড্ডুর নড়বড়ে ব্যাটিং নিয়ে তো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো মিম তৈরি হয়ে যায়। ৩৪ বল খেলে ১০ রান করে তিনি আউটও হয়ে যান। ফলে লাভের লাভ যে কি হল, তা বুঝেই উঠতে পারছেন না দেশের ক্রিকেট প্রেমীরা। এই ইস্যুতে এক প্রশ্নের উত্তরে ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই আজব সিদ্ধান্তের কারণ বাখ্যা করার চেষ্টা করেছেন সুনীল গাভাসকর। তাঁর মনে হয়েছে, হয়তো ইংল্যান্ডের বোলারদের ছন্দ ভাঙতেই ডান হাতি ও বাঁ-হাতি কম্বিনেশন গড়তে চেয়েছিলেন বিরাট কোহলিরা। রসিক গাভাসকরের কথায়, প্রথম শ্রেণির ক্রিকেটে জাদেজার করা ত্রিশতরানের অভিজ্ঞতা হয়তো এই ম্যাচে কাজে লাগাতে চেয়েছিল ভারত। অথবা চেতেশ্বর পূজারা আউট হওয়ার সময় অজিঙ্ক রাহানে টয়লেট ব্রেকে থাকার কারণেই হয়তো জাড্ডুকে পাঁচে নামানো হয়েছে ঠাট্টার মেজাজে অনুমান করার চেষ্টা করেন দেশের কিংবদন্তি প্রাক্তন ব্যাটসম্যান। তাঁর এহেন মন্তব্যও সোশ্যাল মিডিয়ায় হাসির রোল তৈরি করেছে। অন্যদিকে প্রাক্তনী অজয় জাদেজা মনে করেন অফ ফর্মে থাকা রাহানেকে সঙ্কেত দিতেই ওভাল টেস্টে জাদেজাকে পাঁচ নম্বরে নামিয়েছে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন বিরাট কোহলিদের এই সিদ্ধান্তকে ট্যাকটিক্যাল বলে কার্যত এড়িয়ে গিয়েছেন।

পাঁচ নম্বরে জাদেজা

পাঁচ নম্বরে জাদেজা

ওভাল ম্যাচের আগে মাত্র দুটি টেস্টে পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন রবীন্দ্র জাদেজা। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টে পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন জাড্ডু। সেদিনও ব্যাট হাতে সফল হননি বাঁ-হাতি ব্যাটসম্যান। ফলে কোন যুক্তিতে ওভালের মতো মাঠে মধ্যাহ্নভোজের বিরতি শেষ হওয়ার আগেই জাদেজাকে ব্যাটিং করতে পাঠিয়ে দেওয়া হল, তা বোধগম্য হচ্ছে না অনেকেরই।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+