অবিকল ধোনি খুদে ব্যাটসম্যানের হেলিকপ্টার শটে মাত সোশ্যাল মিডিয়া
অবিকল ধোনি খুদে ব্যাটসম্যানের হেলিকপ্টার শটে মাত সোশ্যাল মিডিয়া
এ যেন অবিকল মহেন্দ্র সিং ধোনি। সাত বছরের খুদে ব্যাটসম্যান অনায়াসে মেরে চলেছেন একের পর এক হেলিকপ্টার শট। হাই ব্যাক লিফ্ট এবং শেষ মুহূর্ত পর্যন্ত বলের ওপর চোখ রেখে চলা পরি শর্মার গুনে মুগ্ধ হয়েছেন নেটিজেন থেকে দেশের প্রাক্তন ক্রিকেটাররা।

ভারতীয় দলে মহেন্দ্র সিং ধোনির অন্তর্ভূক্তিতে যে ঝড়ের সূচনা হয়েছিল, তার দিকে নির্দেশ করেছিল এই হেলিকপ্টার শট। আদতে অতি কঠিন হলেও ক্যাপ্টেন কুল যতটা সহজ, সাবলীল, নিখুঁত ভাবে বাইশ গজে এই শট মারেন, তা অন্য কারও পক্ষে সম্ভব নয়। তবে চেষ্টা অনেকেই করেছেন। অনেকে ধোনির খুব কাছে পৌঁছেও ততটাও আকাশে উড়তে পারেন না। আর এখানেই ধোনির শ্রেষ্ঠত্ব।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">I see now helicopter shot being actually practiced. Along with collecting the ball very close to the stumps as keeper, this is another cricketing technique Dhoni has popularised as great options for budding cricketers. <a href="https://t.co/vJcurZyyFh">https://t.co/vJcurZyyFh</a></p>— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) <a href="https://twitter.com/sanjaymanjrekar/status/1293755001152532481?ref_src=twsrc%5Etfw">August 13, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>তবে সাত বছরের পরি শর্মা কিন্তু সব বিস্ময়ের বাঁধ ভেঙে দিয়েছে। সে যতটা সাবলীল ভাবে একের পর এক বলে অবিকল এমএস ধোনির মতো হেলিকপ্টার শট হাঁকিয়েছে, তাতে বিস্মিথ হয়েছেন নেটিজেনরা। সেই ব্যাটিংয়ের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। লাইক এবং কমেন্টে ভরে গিয়েছে ইনবক্স। অনেকে তো ছোট্ট পরিকে ভবিষ্যতের ধোনি বলেও সম্বোধন করেছেন।
পরি শর্মার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দেশের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর ও আকাশ চোপড়া। খুদে ক্রিকেটারের ভবিষ্যত উজ্জ্বল বলে মনে করেন তাঁরা। ভিডিওটি নিজ নিজ সোশ্যাল প্ল্যাটফর্মে রিপোস্ট করেছেন মঞ্জরেকর ও আকাশ।












Click it and Unblock the Notifications