হাসান আলির ক্যাচ ফেলা নিয়ে সমালোচনা-মিমের বন্যা সোশ্যালমিডিয়ায়

হাসান আলির ক্যাচ ফেলা নিয়ে সমালোচনা-মিমের বন্যা সোশ্যালমিডিয়ায়

টুর্নামেন্টের শুরুতে যাদের অশ্বমেধের ঘোড়া মনে হচ্ছিল বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে সেই পাকিস্তানকেই নাস্তানাবুদ করেছে অস্ট্রেলিয়া। এরপরই প্রতিবেশী দেশে যেন রাষ্ট্রীয় শোক নেমে এসেছে। ম্যাচ হারের সমস্ত রাগ গিয়ে পড়েছে পাক পেসার হাসান আলির ওপর।

হাসান আলির ক্যাচ ফেলা নিয়ে সমালোচনা-মিমের বন্যা সোশ্যালমিডিয়ায়

কারণ? পাকিস্তানি এই পেসার নিজের চার ওভারের স্পেলে একেবারে রানের খনি হয়ে উঠেছিলেন। মাত্র ২৪টি বল করে ৪৪ রান হজম করেছেন তিনি। শুধু তাই নয়, শাহিন শাহ আফ্রিদির বলে ম্যাথু ওয়েডের সহজ ক্যাচও ফেলেন হাসান। কাজেই পাক জনগণের কাছে 'ম্যাচ কা মুজরিম' তিনিই। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এমনিই স্নায়ুর চাপ বেশি থাকে। তার ওপরে তা যদি হয় সেমিফাইনাল, এরকম বড় ম্যাচে অনেকেই নিজেকে ধরে রাখতে পারেন না।

বৃহস্পতিবার হাসান আলির ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। যেখানে যেভাবে বল করতে চেয়েছেন, পারেননি। ওয়ার্নার, স্টইনিসরা হেসে খেলে তাকে উড়িয়েছেন মিড অন, লং অনের ওপর দিয়ে। আফ্রিদি, শাদাব খানরা যতই ম্যাচের রাশ ধরতে চেয়েছেন, হাসান আলি তা আলগা করে দিয়েছেন দিকভ্রান্ত বোলিংয়ে। তার ওপর ফিল্ডিংয়ে ক্যাচ মিস করাটা যেন 'চেরি অন দ্য কেক'।

যথারীতি ম্যাচ হারের পর হাসানকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ তাঁকে অবসর নিতে বলছেন, কেউ আবার বলছেন লজ্জা হওয়া উচিত হাসানের। ম্যাচ হারের পর মিমও বানানো হচ্ছে তাঁকে নিয়ে। ভরপুর গালিগালাজ, অপমান তো রয়েছেই। হাসান ক্যাচ ফেলে দেওয়ার পরেই পরপর তিনটি ছক্কা মেরে অজিদের ম্যাচ জিতিয়ে দেন ওয়েড। তাই যেন তাঁর বিরুদ্ধে আরও ক্ষোভ ঘনীভূত হচ্ছে পাক জনতার৷

তবে পাক জনতা রুষ্ট হলেও পাশে রয়েছেন ভারতীয় নেটিজেনরা। যতই খারাপ বোলিং করুন হাসান। তিনি জাতীয় দলের খেলোয়াড়, তাই তাঁকে মোটেও গালিগালাজ করা উচিত নয় বলে মনে করছেন ভারতীয়রা। এই মর্মে 'ইন্ডিয়া উইথ হাসান আলি' হ্যাশট্যাগও ভাইরাল হয়েছে ট্যুইটারে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+