Rohit Sharma: জুনিয়র হিটম্যানের আবির্ভাব! পুত্র সন্তান ঘরে এল রোহিত-রিতিকার, শুভেচ্ছার সুনামি সোশ্যাল মিডিয়ায়

বর্ডার-গাভাসকর ট্রফি শুরুর আগেই বিরাট সুখবর ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার পরিবারের। বিগত কয়েক মাস ধরে, জল্পনা চলছিল হিটম্যানের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। শুক্রবার গভীর রাতে আনন্দের সংবাদ পাওয়া গেল। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে রোহিত শর্মার স্ত্রী রিতিকা দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন।

পুত্র সন্তান ঘরে এসেছে রোহিত শর্মা এবং রিতিকার ঘর আলো করে। শুক্রবার গভীর রাত পর্যন্ত অবশ্য রোহিত শর্মা বা রিতিকার পক্ষ থেকে সরকারিভাবে এই বিষয়ে কোন তথ্য জানানো হয়নি। যদিও সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা সুনামি চলছে। রোহিত শর্মা এবং রিতিকার পক্ষ থেকে সরকারিভাবে পুত্র সন্তান আগমনের কথা জানানো না হলেও সোশ্যাল মিডিয়ায় এই খবর চাউর হয়ে গিয়েছে।

গত ১ মাসের বেশি সময় ধরেই রোহিতের অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্ট না খেলা নিয়ে জল্পনা চলছে। জল্পনা চলছিল, দ্বিতীয় সন্তান আসতে চলেছে রোহিত এবং রিতিকার পরিবারে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের সময়ই তাঁর সন্তানের জন্ম হতে পারে। ভারতীয় দল দুই দফায় বিভক্ত হয়ে চলতি সপ্তাহের শুরুতেই চলে গিয়েছেন অস্ট্রেলিয়া কিন্ত দলের সঙ্গে যাননি রোহিত শর্মা। তিনি রয়েছেন মুম্বইতেই।

সোশ্যাল মিডিয়ার খবর সত্যি হলে বিরাট কোহলির মতো রোহিত শর্মার পরিবারের সদস্য সংখ্যা বাড়তে চলেছে। এবার তিন থেকে চার হচ্ছে রোহিত শর্মার পরিবারের সদস্য সংখ্যা। রোহিত রিতিকাকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে শুরু করেছেন নেটিজেনরা। অনেকেই বিরাট কোহলির সঙ্গে তুলনা করতে শুরু করেছেন কারণ বিরাট কোহলিরও প্রথমে কন্যা সন্তান হয়েছিল তারপরে পুত্র সন্তানের আগমন হয়েছে।

রোহিত শর্মা ও ক্ষেত্রেও একই ঘটনা এর আগে তাঁর একটি কন্যা সন্তানের রয়েছে। এবার পুত্র সন্তানের জননী হলেন রিতিকা। ২০১০ সালে আইপিএল টুর্নামেন্ট চলাকালীন বিরাট কোহলি এবং রিতিকা সাজদেহর যোগাযোগ হয়েছিল। একজন পেশাদার হিসেবে বিরাট কোহলির ম্যানেজমেন্ট সংক্রান্ত যাবতীয় কাজকর্ম রিতিকাই দেখাশোনা করতেন। এরপর তিনি রোহিত শর্মার ম্যানেজার নিযুক্ত হন।

দীর্ঘ ছয় বছর তাঁরা ডেট করেছেন। ২০১৫ সালে বিবাহ করেন রোহিত ও রিতিকা।পেশাদার সম্পর্ক থেকেই রোহিত -রিতিকার মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। ২০১৫ সালে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১৮ সালে ৩০ ডিসেম্বর মেয়ে সামাইরার জন্ম হয়। ছয় বছর পর দ্বিতীয় সন্তান এল তাঁদের পরিবারে।

টি২০ বিশ্বকাপ চলতি বছরে জিতেছেন, এবার পরিবারেও বাড়ল সদস্য সংখ্যা। তবে মন খুশ করেই ডনের দেশে যাবেন রোহিত?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+