Snehasish Ganguly: সিএবি সভাপতির নতুন সম্পর্কের সূচনা, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন স্নেহাশিস

রবিবারই ফের জীবনের নতুন ইনিংস শুরু করলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। এক বছর আগেই ভেঙে ছিল বৈবাহিক সম্পর্ক। এরপর নতুন সম্পর্কে জড়ান সিএবি সভাপতি। অবশেষে সেই সম্পর্কই পরিণতি পেল বৃষ্টি ভেজা রবিবারে। বেশ কয়েক বছর ধরেই তাঁরা লিভ ইন করছিলেন বলে খবর।

দ্বিতীয় স্ত্রী-র নাম অর্পিতা চট্টোপাধ্যায়৷ দুদনেই হলুদ রঙা পোশাক পরে এদিন মালাবদল সারলেন। হল বিয়ের রেজিস্ট্রি।স্নেহাশিসের প্রথম স্ত্রী মোম গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে বিবাহ বিচ্ছেদের সময় দুদনের মধ্যে তিক্ততা ছড়ায়। কারণ তাঁর প্রাক্তন স্ত্রী গার্হস্থ্য হিংসার অভিযোগ করেছিলেন।

Snehasish Ganguly

সিএবি প্রেসিডেন্ট এদিন তাঁর দীর্ঘদিনের প্রেমিকা অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিয়ের সময় তাঁরা দুজনকেই রংমিলান্তি পোশাকে দেখা গেল। স্নেহাশিস এবং অর্পিতা দুজনেই পরেছিলেন হলুদ রঙের পোশাক। তবে এদিন দাদার বিয়েতে উপস্থিত নেই ডোনা গঙ্গোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে তাঁরা রিসেপশনে যোগ দেবেন। আগামী ৭ অগাস্ট হতে পারে সেই অনুষ্ঠান।

প্রসঙ্গত এর আগে নৃত্যশিল্পী মোম গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল স্নেহাশিসের। কিন্তু গত বছর তাঁর নামে মোম বধূ নির্যাতনের মামলা করেন। এরপর বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এরপর নতুন করে সম্পর্কে জড়ান সিএবি সভাপতি। রবিবার ঘরোয়া ভাবেই আইনি বিয়ের পক্রিয়া হল।

নিজেদের ফ্ল্যাটেই রেজিস্ট্রি ও মালাবদল হয়েছে স্নেহাশিস - অর্পিতার। ফ্ল্যাটে উপস্থিত ছিলেন তাঁদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। উপস্থিত ছিলেন বৈশালী ডালমিয়াও। সূত্রের খবর, লন্ডনেই বাড়তি কয়েকদিন থেকে গিয়েছে সৌরভ। আগামী সপ্তাহের মাঝামাঝি তাঁর কলকাতায় ফেরার কথা। ফলে নিজের দাদার বিয়ে থাকতে পারলেন না ভাই সৌরভ।

অর্পিতা চট্টোপাধ্যায় একটি জুতো প্রস্তুতকারী সংস্থার কর্ণধারের প্রাক্তন স্ত্রী, তিনি নিজেও একজন সফল ব্যবসায়ী। স্নেহাশিস ও অর্পিতার মধ্যে অনেকদিন ধরেই প্রেমের সম্পর্ক রয়েছে। বিভিন্ন খেলাতেও দেখা যায় অর্পিতা চট্টোপাধ্যায়কে। এবার বেহালার গঙ্গোপাধ্যায় পরিবারে বড় বউ হলেন অর্পিতা।স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এখন সিএবি সভাপতি। তিনি এরআগে সিএবি সচিব ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+