Women's T20 World Cup: ছন্দে ফিরেছেন স্মৃতি, অস্ট্রেলিয়া ম্যাচের আগে বাড়তি স্বস্তি দিচ্ছে ভারতকে

মহিলাদের টি২০ বিশ্বকাপে নিউজি‌ল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুড়ে দাঁড়িয়েছে ভারত। পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে টিকে আছে ভারতীয় মহিলা দল। তবে আগামী রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ কার্যত ডু অর ডাই ভারতের জন্য।

শ্রীলঙ্কা ম্যাচের পরই অস্ট্রেলিয়া ম্যাচের ভাবনা শুরু হয়ে গিয়েছে ভারতীয় শিবিরে। ভারত এবং সেমিফাইনালের মধ্যে এখন অনেক অঙ্ক আছে। শুধু জিতলেই হবে না একইসঙ্গে অন্য দলগুলির ফলাফলেৱ দিকে তাকিয়ে থাকতে হবে। এই পরিস্থিতিতে ভারতের ওপেনার শেফালি ভার্মা বলেছেন যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্মৃতি মান্ধানার ছন্দে ফেরা একটি ইতিবাচক লক্ষণ।

উল্লেখযোগ্যভাবে, নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচে যথাক্রমে মাত্র ১২ এবং ৭ রান করেন। স্মৃতি মান্ধানা তাঁর নামের প্রতি সুবিচার করতে পারেননি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে চারটি চার ও একটি ছক্কার সাহায্যে ৫০ (৩৮ বলে) রানের দুর্দান্ত ইনিংস খেলে ছন্দে ফিরেছেন স্মৃতি। তার ইনিংসটি ভারতকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮২ রানে জয় পেতে সাহায্য করে। স্মৃতির ছন্দে ফেরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে দলের শক্তি বাড়াতে সাহায্য করবে বলেই মনে করেন শেফালি ভার্মা।

ভারতীয় দলের ওপেনার বলেন, এই মুহূর্তে আমাদের দল ভালো ছন্দে আছে এবং এর কারণ আমরা শেষ দুই ম্যাচে ভালো খেলেছি এবং জিতেছি। তবে আমরা শেষ ম্যাচ ভুলেই খেলতে নামি, শেষ ম্যাচের ফলাফল ভুলে শুধু সেই দিনের উপরই ফোকাস করতে হয়। '

তবে এটাও উল্লেখ করতে হবে, স্মৃতি মান্ধানা স্পিনারদের বেশ ভালোভাবে খেলেছে, তাই এটি একটি ইতিবাচক লক্ষণ। আমাদের দুই জনের লক্ষ্য থাকে ইনিংসের সূচনটা খুব ভালোভাবে করা। ভালো ইনিংসের শুরু করে শেষ পর্যন্ত আমরা বোর্ডে একটি ভাল স্কোর রাখতে সক্ষম হই। তাই আমাদের লক্ষ্য আমাদের দলের জন্য ভালো পারফরম্যান্স করা এবং আমাদের জয়ের ছন্দ বজায় রাখা।"

India vs Bangladesh: ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া, হায়দরাবাদের মাঠে ভারতের টি২০ পরিসংখ্যান জেনে নিন
তিন ম্যাচ খেলে ভারতের পয়েন্ট এখন চার। মাইনাসে থাকা নেট রান রেটের উন্নতি ঘটিয়েছে টিম ইন্ডিয়া, ভারতের নেট রান রেট এখন ০.৫৭৬। ভারত আপাতত পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে। নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে চাপে পড়ে গিয়েছিল ভারত। এরপর পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে সেমির লড়াইয়ে টিকে আছে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+