Smriti Mandhana: জন্মদিনের রাতে বলিউড গায়কের সঙ্গে! প্রেমের জল্পনা উস্কে দিলেন স্মৃতি মান্ধানা
স্মৃতি মান্ধানা পলাশ মুচ্ছলের প্রেম নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই। জন্মদিনেই কী জল্পনায় সিলমোহর দিলেন ভারতীয় মহিলা দলের সহ অধিনায়ক। বলিউড গায়কের সঙ্গে স্মৃতির প্রেম নিয়ে চর্চা চলছে। এই আবহে জল্পনাকে উস্কে দিয়েছেন বলিউড সংগীত শিল্পী নিজেই।
১৮ জুলাই ছিল মন্ধানার জন্মদিন। এই মুহুর্তে ভারতীয় দলের সঙ্গে বাংলাদেশ সফরে রয়েছেন স্মৃতি। দ্বিতীয় এক দিনের ম্যাচের আগে দলের সঙ্গেই জন্মদিন কাটিয়েছেন দলের ভাইস ক্যাপ্টেন। নিজের ২৭ তম জন্মদিন পালন করেছেন ভারতের সহ অধিনায়ক স্মৃতি। সতীর্থদের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করেছেন তিনি। তবে কাহানি মে টুইস্ট। জন্মদিনে স্মৃতিকে শুভেচ্ছা জানাতে পদ্মাপারে হাজির পলাশও।

বাংলাদেশে গেলেও মন্ধানার জন্মদিন পালনের সময় পলাশ ছিলেন কি না তা জানা যায়নি। তবে সমাজমাধ্যমের স্মৃতি মান্ধানাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড গায়ক। তাঁর ও মন্ধানার একটি ছবি দিয়ে পলাশ লিখেছেন, ''শুভ জন্মদিন।'' পলাশকে পাল্টা ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেটার। ফলে জল্পনার মাত্রা বেড়েছে কয়েকগুণ।
শেষ পর্যন্ত পলাশের প্রেমের সুরেই ধরা দিলেন স্মৃতি। ভারতীয় মহিলা ক্রিকেট দলের ওপেনার স্মৃতি মান্ধনা এর আগে পলাশের ছবি শেয়ার করেছেন, যার কারণে দুজনের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও তারা কেউই মিডিয়াতে তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি এবং তাদের সম্পর্কের বিষয়ে কখনও কথা বলেননি। তবে তাদের গোপন ছবি এবং পলাশ মুছালের বাহুতে এসএম ট্যাটু তাদের ভালোবাসার প্রমাণ।
গায়িকা পলক পুচ্ছলের ভাই পলাশ পেশায় সঙ্গীত পরিচালক ও অভিনেতা। বলিউডে বেশ কয়েকটি গানে সুর দিয়েছেন তিনি। অভিষেক বচ্চন ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে একটি সিনেমায় অভিনয়ও করেছেন।
পলাশ মুচ্ছল একজন একজন সুরকার। তাঁর দিদি পলক মুচ্ছল গায়িকা। পলাশ মুচ্ছল ইন্দোরোর বাসিন্দা। তাঁর তৈরি করা গানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ভূতনাথ রিটার্নস থেকে পার্টি তো বনতি হ্যায় ও তু হি আশিকি গানটিও জনপ্রিয় হয়েছে।

ভারতীয় মহিলা ক্রিকেটে ক্র্যাশ স্মৃতি। শুধু তাঁর ব্যাটিং শৈলীতে নয় রূপেএ মুগ্ধ অসংখ্য তরুণ। কিন্তু বর্তমানে ব্যাট হাতে খুব একটা ছন্দে নেই। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে তিনি ৩৬ রান করে আউট হন। তাঁর ফর্মে না থাকাটা দলের কাছে একটা চিন্তার কারণ দলের কাছে।
এবার এশিয়ান গেমস খেলবে ভারতের মহিলা দল। যেখানে সুযোগ পেয়েছেন স্মৃতি মন্ধানা। তিনি অন্যতম স্তম্ভ। ফলে এশিয়ান গেমসে তাঁর ফর্মে থাকাটা গুরুত্বপূর্ণ।












Click it and Unblock the Notifications