লাইফ পার্টনার কেমন হবেন জানালেন স্মৃতি মান্ধানা
লাইফ পার্টনার কেমন হবেন জানালেন স্মৃতি মান্ধানা
বিশ্বজুড়ে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যে কারণে প্রতি মুহূর্তেই উদ্বেগ আরও বাড়ছে। ভারতের আক্রান্তের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে দেশজুড়ে এখন ২১ দিনের লকডাউন চলছে। এই লকডাউনের আর দশম দিন। লকডাউনে গৃহবন্দি সাধারণ মানুষ। একই পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন ক্রিকেট তারকারাও। মনোরঞ্জনের জন্যে তাই সোশ্যাল মিডিয়ায় মজার প্রশ্নোত্তরে মাতছেন ক্রিকেটাররা। তাতেই এবার অংশ নিলেন স্মৃতি মান্ধানা।

করোনায় দেশজুড়ে এখন সমস্ত ক্রীড়াসূচি স্থগিত করা হয়েছে। তাই ঘরে বসে ক্রিকেটারদের অনেকেই অবসরের সময় সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে জনসংযোগ বাড়াচ্ছেন। যেমনটা করলেন স্মৃতি মান্ধানা। ভারতীয় মহিলা ক্রিকেট তারকা ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের থেকে প্রশ্ন চান। সেই প্রশ্নের উত্তর দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এরপরই স্মৃতির জীবনসঙ্গী কেমন হবেন,এক ফ্যান এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। ফ্যানের এই প্রশ্নে মজার উত্তর দিয়েছেন মান্ধানা।
টুইটে মান্ধানা লিখেছেন, 'আমার জীবনসঙ্গীকে দুটি শর্ত মানতে হবে। প্রথমটা সে আমাকে খুব ভালো বাসবে। আর দ্বিতীয়টি হল সারা জীবন ধরে প্রথম শর্তটি মেনে চলতে হবে। '
স্মৃতির অভিনব এই উত্তর নেটিজেনদের বেশ মনে ধরেছে। ইতিমধ্যে ভারতীয় মহিলা ক্রিকেটারের এই কমেন্টে ফ্যানেরা ৩ হাজারের বেশি লাভ সাইন পোস্ট করেছেন।












Click it and Unblock the Notifications