AUS-W vs IND-W: স্মৃতির শতরানেও জয় অধরাই, অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ ভারতীয় মহিলা দল

আগামী বছর ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ। তার আগে অস্ট্রেলিয়া সিরিজ ছিল ভারতীয় মহিলা দলের কাছে শক্তি পরীক্ষার বিরাট সুযোগ। কিন্ত ডনের দেশের একদিনের সিরিজে হোয়াইটওয়াশের লজ্জাই প্রাপ্তি হল হরমনপ্রীত কৌরের দলে। প্রথম দুটি ম্যাচ হেরে আগেই একদিনের সিরিজে হেরেছিল ভারতীয় মহিলা দল।

বুধবার তৃতীয় একদিনের ম্যাচ ছিল সম্মান রক্ষার লড়াই। কিন্তু সেই ম্যাচেও ৮৩ রানে হারতে হল ভারতকে।
ওয়াকায় তৃতীয় একদিনের ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় মহিলা দল। কিন্তু অরুন্ধুতি রেড্ডি ছাড়া আর কোনও বোলার সেভাবে দাগ কাটতেই পারলেন না। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৮ রান তুলল অস্ট্রেলিয়া মহিলা দল।

ওপেনিং জুটিতে অস্ট্রেলিয়া তোলে ৫৮ রান। জর্জিয়া ভলকে ২৬ রানে আউট করলেন অরুন্ধুতি। এরপর বল হাতে আগুন ঝরাতে থাকে। পর পর আউট করেন এলিসে পেরি(৪), বেথ মুনি(১০)। ওপেনার লিঞ্চফেল্ড কিছুক্ষণ উইকেটে স্থায়ী হলেও তিনিও ৩৩ বলে ২৫ রান অরন্ধুতির বলে আউট হলেন।

৭৮ রানেই ৪ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। কিন্তু সাদারল্যান্ড এবং গার্ডনারের জুটি অস্ট্রেলিয়াকে বড় রান তুলতে সাহায্য করল। সাদারল্যান্ড শতরান করলেন ৯৫ বলে ১১০ রানের দুরন্ত ইনিংস খেললেন। অন্যদিকে গার্ডনার ৬৪ বলে ৫০ রান করলেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রা অর্ধশতরান করলেন। ৫০ বলে ৫৬ রানের দুরন্ত ইনিংস খেলে দলের রানকে অনেকটা বৃদ্ধি করতে সক্ষম হলেন।

অন্যদিকে ভারতের বোলারদের মধ্যে ১০ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট নিলেন। দীপ্তি শর্মা ১ উইকেটে পেলেন। দলের আর কোনও বোলাররা সেভাবে দাগ কাটতেই পারলেন না ।

জবাবে ব্যাট করতে নেমে রিচা ঘোষ শুরুতেই আউট হলেন। দ্বিতীয় ম্যাচে রান পেলেও বুধবার অবশ্য ২ রান করেই আউট হলেন রিচা। তবে ভারতের ইনিংসকে একাই টেনে নিয়ে যেতে থাকেন স্মৃতি মান্ধানা। ১০৯ বলে ১০৫ রানের দুরন্ত ইনিংস খেললেন। তঁার ইনিংসে ছিল ১৪টি চার এবং একটি ছক্কা। প্রথম মহিলা ব্যাটার হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে ৪টি ওডিআই শতরান করলেন স্মৃতি।

কিন্তু ভারতের বাকি ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ হলেন। অধিনায়ক হরমনপ্রীাত ১২, জেমাইমা রডরিগেজ ১৬ রানে আউট হলেন।দেওল দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করলেন। ৪৫.১ ওভারে ২১৫ রানেই অল আউট হয়ে গেল ভারতীয় মহিলা দল।

অস্ট্রেলিয়ার হয়ে গার্ডনার ৫ উইকেট নিলেন। দলের হারের মধ্যেই স্মৃতির পারফরম্যান্সই প্রাপ্তি ভারতের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+