মান্ধানা-ম্যাজিকে ব্যাকফুটে অস্ট্রেলিয়া! মহিলাদের টেস্টে ৮ বছরে স্মৃতির কোন নজির কারও নেই জানেন?

ফ্রন্টফুট হোক বা ব্যাকফুট। দৃষ্টিনন্দন স্কোয়্যার কাট হোক বা পুল। অস্ট্রেলিয়ার তারকা বোলারদের তাঁদের দেশেই সপ্রতিভ থেকে অবলীলায় সামলালেন স্মৃতি মান্ধানা। সেই সুবাদে চার দিনের একমাত্র টেস্টে বৃষ্টিবিঘ্নিত টেস্টে প্রথম থেকেই দাপট মিতালি রাজের ভারত। বড় রান তোলার ইঙ্গিতই রয়েছে প্রথম দিনে। এই প্রথম ভারত-অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক দিন-রাতের টেস্ট খেলছে বলে একে রেড লেটার ডে বলে উল্লেখ করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে দিন-রাতের টেস্ট খেলার পর ফের অস্ট্রেলিয়ায় গোলাপি বলের টেস্ট খেলছেন মিতালি রাজরা।

মান্ধানা-ম্যাজিকে ব্যাকফুটে অস্ট্রেলিয়া

শেষ দুটি একদিনের ম্যাচে লড়াকু পারফরম্যান্স উপহার দেওয়া, বিশেষ করে তৃতীয় একদিনের ম্যাচ জেতা মিতালিদের আত্মবিশ্বাস কতটা বাড়িয়েছে তা আজ তাঁর দলের খেলাতেই পরিষ্কার হয়ে গিয়েছে। আজ কারারায় টস জিতে মিতালি রাজের দলকে ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়া মহিলা দলের অধিনায়ক মেগ ল্যানিং। ভারতের হয়ে টেস্ট অভিষেক হয়েছে যস্তিকা ভাটিয়া ও মেঘনা সিংয়ের। অস্ট্রেলিয়ার চারজন এই প্রথম টেস্ট খেলছেন, তাঁরা হলেন অ্যানাবেল সাদারল্যান্ড, ডার্সি ব্রাউন, জর্জিয়া ওয়্যারহ্যাম ও স্টেলা ক্যাম্পবেল। তাঁদের হাতে ক্যাপ তুলে দেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। শুরু থেকেই একদিনের মেজাজে ব্যাট করতে থাকেন ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। প্রথম জলপানের বিরতিতে ১৫ ওভারে ভারতের স্কোর ছিল ৭০।

তাহিলা ম্যাকগ্রার ওভারে চার মেরে ৫১ বলে অর্ধশতরান পূর্ণ করেন স্মৃতি মান্ধানা। ২০১৩ সালের পর থেকে মহিলাদের টেস্টে এই প্রথম ৬০-এর কম বলে কোনও ব্যাটার টেস্টে হাফ সেঞ্চুরি করলেন। ২৬তম ওভারের প্রথম বলে ভারতের ওপেনিং জুটি ভাঙে ৯৩ রানের মাথায়। চারটি চারের সাহায্যে ৬৪ বলে ৩১ রান করেন শেফালি ভার্মা। ডিনারের সময় ৩৩ ওভারে ভারতের স্কোর ছিল ১ উইকেটে ১০১।

যদিও দ্বিতীয় সেশন থেকেই ম্যাচে থাবা বসায় বৃষ্টি। ৩৯.৩ ওভারে ভারতের স্কোর যখন ১ উইকেটে ১১৪ তখন প্রথমে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়। তখন স্মৃতি মান্ধানা ৭০ ও পুণম রাউত ১ রানে ব্যাট করছেন। একটু পরে খেলা শুরু হয়। ৪৪.১ ওভারে ভারতের স্কোর যখন ১ উইকেটে ১৩২ তখন ফের বৃষ্টি নামে। এরপর আর খেলা শুরুই করা যায়নি। স্মৃতি মান্ধানা ৮০ ও পুণম রাউত ১৬ রানে অপরাজিত রয়েছেন। আগামীকালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

তবে খেলা যদি হয় তাহলে টেস্ট কেরিয়ারের প্রথম শতরান করতে স্মৃতির দরকার আর ২০ রান। এদিন হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর আন্তর্জাতিক ক্রিকেটে সাড়ে ৪ হাজার রানও পূর্ণ করে ফেলেছেন ভারতের ওপেনার। ১৪৪ বলে ৮০ রানে অপরাজিত রয়েছেন স্মৃতি মান্ধানা। ১৫টি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন। বছর পঁচিশের স্মৃতি ভারতের হয়ে এই নিয়ে চতুর্থ টেস্ট খেলেছেন। ২০১৪ সালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি টেস্ট খেলেছিলেন। এই বছর ইংল্যান্ডেও গোলাপি বলে টেস্ট খেলেছিলেন। ব্রিস্টলে সেই টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ৭৮ ও ৮ রান করেন। এদিন নিজের সেরা স্কোর টপকে গিয়েছেন স্মৃতি। ৬২টি একদিনের আন্তর্জাতিকে ৪টি শতরান ও ১৯টি অর্ধশতরান-সহ তিনি ২৩৭৭ রান করেছেন। ৮১টি টি ২০ আন্তর্জাতিকে ১৩টি অর্ধশতরান-সহ স্মৃতির মোট রান ১৯০১।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+