IND-W vs IRE-W: শতরান করে নজির স্মৃতির, আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলে হরমনপ্রীতের রেকর্ড ভাঙলেন
মাঠে নামলেই ব্যাট হাতে রেকর্ড সৃষ্টি করা অভ্যাসে পরিণত করেছেন স্মৃতি মান্ধানা। হরমনপ্রীত কৌর বিশ্রামে থাকায় আয়ারল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন একইসঙ্গে ব্যাট হাতেই দুরন্ত পারফরম্যান্স করছেন স্মৃতি মান্ধানা। বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে শতরান করে আরও একটি নজির গরলেন স্মৃতি।
মহিলাদের একদিনের ইতিহাসে ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরি করার নজির সৃষ্টি করলেন স্মৃতি মান্ধানা। রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে মাত্র ৭০ বলেই শতরান করলেন স্মৃতি। এটি একদিনের ফরম্যাটে ভারতীয় মহিলা ব্যাটারের দশম শতরান। বুধবার ৭০ বলে শতরান করে হারমনপ্রীত কৌরের আগের রেকর্ডটি ভেঙে দিয়েছেন। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচে ৮৭ বলে সেঞ্চুরি করেছিলেন হরমনপ্রীত।

স্মৃতি মাত্র ৩৯ বলে তাঁর অর্ধশতরান পূরণ করেছিলেন। এরপর আরও ৫০ রান করতে ৩১ বল খেলেন। সব মিলিয়ে ৭০ বলেই শতরান করেন। শেষ ফর্যন্ত ৮০ বলে ১৩৫ রান করে আউট হন স্মৃতি। এই নিয়ে একদিনের ক্রিকেটে দশম শতরান এল তাঁর ব্যাট থেকে।
ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে জেমাইমা রডরিগেজের আছেন দ্রুততম শতরানকারীদেক তালিকায় তৃতীয় স্থানে। তিনি ৯০ বলে শতরান করেছিলেন। চলতি বছরে ঘরের মাঠে একদিনের ক্রিকেট বিশ্বকাপ খেলবে ভারতীয় মহিলা দল। ফলে এই সিরিজ বিশ্বকাপের প্রস্তুতির আরও একটি মঞ্চ।হরমনপ্রীত কৌর বিশ্রামে থাকায় এই সিরিজে অধিনায়কত্ব করছেন স্মৃতি মান্ধানা।
এর আগে দ্বিতীয় একদিনের ম্যাচে করে নির্ধারত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৭০ রান তোলে ভারত ৷ এটাই একদিনের ক্রিকেটে ভারতীয় মহিলা দলের দলগত সর্বাধিক রান।












Click it and Unblock the Notifications