অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেরিয়ারের প্রথম টেস্ট শতরান স্মৃতি মান্ধানার, গড়লেন একাধিক নজির
অস্ট্রেলিয়া মহিলা দলের বিরুদ্ধে মিতালি রাজের ভারত যে একমাত্র টেস্টটি খেলছে কারারায়, তার দ্বিতীয় দিনেও থাবা বসাল বৃষ্টি। যদিও তার আগেই ঝকঝকে টেস্ট শতরান পূর্ণ করেছেন স্মৃতি মান্ধানা। সেই সঙ্গেই ভারতীয় ওপেনার রেকর্ড বুকে নাম তুলে ফেললেন একাধিক নজির গড়ে।

If you've missed any of Mandhana's innings you can check all the highlights out here #AUSvIND #PinkBallTest https://t.co/7lk4fXLqmJ
— cricket.com.au (@cricketcomau) October 1, 2021
চার দিনের টেস্টের প্রথম দিনের প্রায় অর্ধেকটাই বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। দিনের শেষে শতরান পূর্ণ করার জন্য স্মৃতির দরকার ছিল ২০। গতকাল দিনের শেষে ভারতের স্কোর ছিল ৪৪.১ ওভারে ১ উইকেটে ১৩২। আজ খেলা শুরুর পর ভারতীয় ইনিংসের দ্বিতীয় উইকেট পড়ে ৬৮.১ ওভারে ১৯৫ রানে। ২২টি চার ও ১টি ছয়ের সাহায্যে ২১৬ বলে ১২৭ রান করে স্মৃতি অ্যাশলে গার্ডনারের শিকার হন। তার আগে এদিন তিনি ১৭০ বলে টেস্ট কেরিয়ারের প্রথম শতরানটি পূর্ণ করেন। ম্যাচের ৫২তম ওভারে এলিস পেরির তৃতীয় বলে চার মেরে ৯২ থেকে ৯৬-এ পৌঁছান। পঞ্চম বলে পুল মেরে ঐতিহাসিক কাঙ্ক্ষিত শতরানটি পেয়ে যান মান্ধানা। গতকালের মতো এদিনও স্মৃতির ব্যাট থেকে আত্মবিশ্বাসে ভরপুর বেশ কয়েকটি দৃষ্টিনন্দন শট এসেছে।
Straight drives don't get much better than that.
— cricket.com.au (@cricketcomau) October 1, 2021
Live #AUSvIND: https://t.co/KxnyQqCB2G pic.twitter.com/lym2xFHylh
ভারতের দ্বিতীয় গোলাপি বলের দিন-রাতের টেস্টে প্রথম ব্যাটার হিসেবে শতরানের নজির গড়লেন স্মৃতি মান্ধানা। এ ছাড়াও বেশ কয়েকটি রেকর্ড ভাঙলেন। মহিলাদের টেস্টে অস্ট্রেলিয়ায় খেলতে আসা কোনও ব্যাটার হিসেবে স্মৃতি মান্ধানার ১২৭ রানই এখন সবার উপরে। ১৯৪৯ সালে ইংল্যান্ডের মলি হাইড সিডনিতে ১২৪ রানে অপরাজিত ছিলেন, সেই রেকর্ড এদিন ভাঙলেন স্মৃতি। অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথম টেস্টে কোনও ভারতীয় ব্যাটার শতরান পেলেন। অস্ট্রেলিয়া মহিলা দলের বিরুদ্ধে ভারতের কোনও মহিলা ব্যাটার এই নিয়ে দ্বিতীয় টেস্ট শতরান পূর্ণ করলেন। ১৯৮৪ সালে সন্ধ্যা আগরওয়াল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিলেন ১৩৪। ১৯৯১ সালে অস্ট্রেলিয়া সফরে রজনী ভেনুগোপালের ৫৮ রানই ছিল ভারতীয় প্রমীলাদের মধ্যে সর্বাধিক স্কোর।
Maiden Test ton ✅
— BCCI Women (@BCCIWomen) October 1, 2021
First #TeamIndia batter to score a ton in women's Tests in Australia ✅
Drop an emoji in the comments 👇 & describe @mandhana_smriti's superb hundred. #AUSvIND
Follow the match 👉 https://t.co/seh1NVa8gu pic.twitter.com/aL6wu59WLl
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে একমাত্র মহিলা ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ও টেস্টে শতরানের নজির রইল স্মৃতির দখলেই। ওয়ান ডে ও টেস্টে শতরান প্রাপ্তির নিরিখে স্মৃতি হলেন বিশ্বের চার নম্বর ক্রিকেটার, এনিড বেকওয়েল, ডেব্বি হকলে ও ক্লেয়ার টেলরের পর তিনি গড়লেন এই নজির। ২০১৩ সালের পর টেস্টে স্মৃতিই গতকাল ৬০ বলের কম নিয়েছিলেন হাফ সেঞ্চুরি করতে। ৫১ বলে ৫০ করেছিলেন, এটি মহিলাদের টেস্টে দ্বিতীয় দ্রুততম। ১৯৯৫ সালে ভারতেরই সঙ্গীতা দবির ৪২ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেছিলেন। দবির হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন ৪০ বলে। স্মৃতির ১৭০ বলে করা টেস্ট শতরান ভারতীয়দের মধ্যে দ্রুততম। স্মৃতির ইনিংসে ৭৪ শতাংশ রান এসেছে বাউন্ডারি থেকে। যা বিশ্বে দ্বিতীয় সর্বাধিক। ২০০৬ সালে টনটনে শার্লটি এডওয়ার্ডস ভারতের বিরুদ্ধে ১০৫ রান করেছিলেন, সেখানে ৮০ শতাংশ রান আসে বাউন্ডারি থেকে।
Unbelievable scenes 😨
— cricket.com.au (@cricketcomau) October 1, 2021
Punam Raut is given not out, but the Indian No.3 walks! #AUSvIND | @CommBank pic.twitter.com/xfAMsfC9s1
প্রথম দিনের মতো আজও প্রথম সেশনের পরই ঝড়বৃষ্টিতে ব্যাহত হয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা। চা বিরতির আগে খেলা বন্ধের সময় ভারতের স্কোর ছিল ১০১.৫ ওভারে ৫ উইকেটে ২৭৬। পুণম রাউত ৩৬, মিতালি রাজ ৩০, যস্তিকা ভাটিয়া ১৯ রানে আউট হন। কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ার সাড়া না দিলেও সেদিকে না তাকিয়েই মাঠ ছাড়েন পুণম। ১২ রানে দীপ্তি শর্মা ও শূন্য রানে তানিয়া ভাটিয়া অপরাজিত রয়েছেন।












Click it and Unblock the Notifications