Smriti Mandhana-Ishan Kishan: সচিনকে নিয়ে প্রশ্নের উত্তর দিতেই হিমশিম, শেষ পর্যন্ত মানরক্ষা করতে পারলেন?
Smriti Mandhana-Ishan Kishan: ক্রিকেটের ২২ গজে মার কাটারি ইনিংস খেলার জন্যই বিখ্যাত দুই জনেই। এবার তাঁরা জুটি বাধলেন খেলার মাঠের বাইরে। কথা হচ্ছে স্মৃতি মান্ধানা এবং ঈশান কিষাণকে নিয়ে। ভারতীয় মহিলা দলের সহ অধিনায়ক এবং পুরুষ দলের তারকা ক্রিকেটার একসঙ্গে অংশ নিয়েছিলেন একটি টিভি শো-তে। কিন্ত ক্যুইজ প্রতিযোগিতায় ক্রিকেট সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতেই সমস্যায় পড়লেন দুই ক্রিকেটার।
বিগ বি অমিতাভ বচ্চনের সঞ্চালনায় অনুষ্ঠিত ক্যুইজ শো-তে জুটি বেধে অংশ নেন স্মৃতি মান্ধানা এবং ঈশান কিষাণ। প্রথম দিকে স্বাভাবিক ছন্দেই খেলছিলেন তাঁরা। শো যখন ক্ল্যাইম্যাক্সে পৌঁছায় তখন দুই তারকা ক্রিকেটার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েন। রাজনীতি বা দেশ-বিদেশের প্রশ্ন তাঁরা রীতিমতো ধাক্কা খেলেন ক্রিকেট সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতেই।

প্রথমে তাঁরা বন্ধুর থেকে উত্তরটি জানার লাইফ লাইনটি ব্যবহার করে শ্রীনাথের নাম বলেন। কিন্তু সেখানেও দো টানায় ছিলেন দুই ক্রিকেটার। ফলে তাঁরা আরও একটি লাইফ লাইন ব্যবহার করার সিদ্ধান্ত নেন তাঁরা।তাঁরা প্রথম উত্তরটি ফিরিয়ে নিয়ে অনিল কুম্বলের নাম বলেন। শেষ পর্যন্ত সঠিক উত্তর দিতে সমর্থ হন তাঁরা।
এই শো-তে স্মৃতিকে প্রশ্ন করা হয় কেমন পাত্র পেলে বিয়ে করবেন? এরপর স্মৃতি ওই প্রশ্নের উত্তরে বলেন, ভালো ছেলে হতে হবে। আমার যত্ন নেবে। আমার ক্রিকেট খেলাটা বুঝবে। একজন মেয়ে হিসেবে আমি ওকে বেশি সময় দিতে পারব না। আমি যে দু'টি দিক কোনও ছেলের মধ্যে দেখব তা হল প্রথমত, সে আমাকে যত্ন করবে। আর দ্বিতীয় আমার খেলাটা সাপোর্ট করবে।'
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথ থেকেই ফিরে এসেছেন ঈশান কিষাণ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলবেন না ইশান কিষাণ। মানসিক স্বাস্থ্য, আর সেই ইস্যুকে প্রাধান্য দিতেই এবার টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন এই তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান।দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টি-টোয়েন্টি সিরিজ়ের দলে ছিলেন ধোনির রাজ্যের এই ক্রিকেটার।
ঈশান টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন তিনি মানসিক অবসাদে ভুগছেন এবং কিছু সময়ের জন্য ক্রিকেট থেকে বিরতি চান। দল তাঁর সিদ্ধান্ত মেনে নিয়ে তাঁকে ছুটি দিয়েছে। অন্যদিকে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জয়ী ভারতীয় মহিলা দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে প্রথম ইনিংসে অর্ধশতরান করার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ৩৮ রান করে দলকে জেতান স্মৃতি। এবার অজিদের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলতে নামবে ভারতীয় মহিলা ব্রিগেড।












Click it and Unblock the Notifications