অস্ট্রেলিয় ক্রিকেটে কালোদিন, বল বিকৃতি করে অপসারিত স্মিথ-ওয়ার্নার, কী হবে আইপিএলে

ক্রিকেটের কালিমালিপ্ত করে পদ থেকে অপসারিত হলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। একই সঙ্গে সরে দাঁড়াতে হল সহ-অধিনায়ক জেভড ওয়ার্নারকেও।

ক্রিকেটের কালিমালিপ্ত করে পদ থেকে অপসারিত হলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। একই সঙ্গে সরে দাঁড়াতে হল সহ-অধিনায়ক জেভড ওয়ার্নারকেও। বল বিকৃতি করে নিজেকে ও নিজের দেশকে কালিমালিপ্ত করে ক্রিকেট বিশ্বে এখন কু-নজরে অস্ট্রেলিয় ক্রিকেটের দুই সেরা ব্যাটসম্যান। ক্রিকেটের এই কালো দিনে স্মিথের পরিবর্তে অধিনায়ক হলেন উইকেটকিপার ব্যাটসম্যান টিম পেইন।

অস্ট্রেলিয় ক্রিকেটে কালোদিন, বল বিকৃতি করে অপসারিত স্মিথ-ওয়ার্নার, কী হবে আইপিএলে

দক্ষিণ আফিকার বিরুদ্ধে বল বিকৃতি ঘটানোর পর নিজেই সেই দোষ স্বীকার করেছিলেন অস্ট্রেলিয় অধিনায়ক। শনিবার সমস্ত দায় নিজের কাঁধে নিলেও তিনি অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানাননি। রবিবার অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপে স্মিথ ও তাঁর ডেপুটি ওয়ার্নারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তাঁরা পরের টেস্টে খেলবেন কি না তা এখনও চূড়ান্ত হয়নি।

অস্ট্রেলিয় ক্রিকেটে কালোদিন, বল বিকৃতি করে অপসারিত স্মিথ-ওয়ার্নার, কী হবে আইপিএলে

শুধু জাতীয় দলেই নয়, এই বল বিকৃতির দায়ে নিজের ক্রিকেট জীবন অনিশ্চিত করে তুললেন স্মিথ। তাঁকে আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়কত্বও খোয়াতে হতে পারে। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসের ৪৩তম ওভার চলাকালীন ক্যামেরন ব্যানক্রাফট কিছু দিয়ে বলে আঁচড় কাটার চেষ্টা করেন। তারপরই বিতর্কের সূত্রপাত। তৃতীয় দিনের শেষ সাংবাদিক বৈঠকে তা স্বীকার করে নেন স্মিথ। এবং সমস্ত কিছুর দায় নিজের কাঁধে তুলে নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+