Highest Team Total In T20s: ৩৪৯! টি২০-তে বিশ্বরেকর্ড বরোদার, সঙ্গে সর্বাধিক ছয়ের নজির
Highest Team Total In T20s: সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে এবার বিশ্বরেকর্ড। টি২০-তে দলগত সর্বাধিক রানের। সেই সঙ্গে কোনও ইনিংসে সর্বাধিক ছয়েরও।
আজ ইন্দোরে চলছে বরোদা বনাম সিকিম ম্যাচে। সিকিমের বোলিং বিভাগকে ছাতু করে বরোদা তুলেছে ৫ উইকেটে ৩৪৯ রান। সাড়ে তিনশো রানের রেকর্ড টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সিকিম। ফলে বরোদা বড় ছিনিয়ে নেওয়ার দোরগোড়ায়।

গত অক্টোবরেই নাইরোবিতে গাম্বিয়ার বিরুদ্ধে জিম্বাবোয়ে ৪ উইকেট হারিয়ে ৩৪৪ রান তুলেছিল। সেটিই আজকের আগে অবধি টি২০ ক্রিকেটে ছিল সর্বাধিক দলগত রানের নজির। জিম্বাবোয়ের সেই রেকর্ড ভেঙে দিল বরোদা।
টস জিতে ব্য়াটিং নিয়েছিলেন বরোদা অধিনায়ক ক্রুণাল পাণ্ডিয়া। পাঁচটি চার ও ১৫টি ছয়ের সাহায্যে ৫১ বলে ১৩৪ রানে অপরাজিত থাকেন তিনে নামা ভানু পানিয়া। শাশ্বত রাওয়াত ১৬ বলে ৪৩, অভিমন্যু সিং ১৭ বলে ৫৩, শিবালিক শর্মা ১৭ বলে ৫৫,বিষ্ণু সোলাঙ্কি ১৬ বলে ৫০ রান করেন।
Record Alert 🚨
— BCCI Domestic (@BCCIdomestic) December 5, 2024
349 runs 😮, 37 sixes 🔥
Baroda have rewritten the history books in Indore! They smashed 349/5 against Sikkim, the highest total in T20 history, & set a new record for most sixes in an innings - 37 👏#SMAT | @IDFCFIRSTBank
Scorecard: https://t.co/otTAP0gZsD pic.twitter.com/ec1HL5kNOF
রোশন কুমার ২ উইকেট পেলেও চার ওভারে ৬১ রান দেন। পালজোর তামাং ২টি উইকেট পেয়েছেন। বরোদার ইনিংসে রয়েছে মোট ৩৭টি ছক্কা। সেটিও টি২০ ম্যাচে কোনও ইনিংসে সর্বাধিক। গাম্বিয়ার বিরুদ্ধে জিম্বাবোয়ের ইনিংসে ছিল ২৭টি ওভার বাউন্ডারি।
গত বছর হাংঝৌ এশিয়ান গেমসে নেপাল ৩ উইকেটে ৩১৪ তুলেছিল মঙ্গোলিয়ার বিরুদ্ধে। সেই নজির গত অক্টোবরে ভাঙে জিম্বাবোয়ে। গত অক্টোবর মাসেই হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে ভারত তুলেছিল ৬ উইকেটে ২৯৭। বরোদা বিশ্বের তৃতীয় দল হিসেবে টি২০-তে তিনশোর উপর রান তুলল।
উল্লেখ্য, চলতি বছরের আইপিএলে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদ তুলেছিল ৩ উইকেটে ২৮৭।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications