Fastest T20 Century: ২৮ বলে সেঞ্চুরি! উর্বিলের কীর্তি স্পর্শ অভিষেকের, জোড়া নজিরেও অধরা বিশ্বরেকর্ড

Fastest T20 Century: সৈয়দ মুস্তাক আলি ট্রফি ফের সাক্ষী থাকল ২৮ বলে শতরানের! গুজরাতের উর্বিল প্যাটেলের কীর্তি স্পর্শ করলেন অভিষেক শর্মা।

এদিন অভিষেকের দাপটে মেঘালয়কে চূর্ণ করল পাঞ্জাব। উর্বিল ও অভিষেকের ২৮ বলে শতরান টি২০-তে ভারতীয়দের মধ্যে দ্রুততম।

Fastest T20 Century

রাজকোটে মেঘালয়ের বিরুদ্ধে ১৪৩ রানের লক্ষ্যমাত্রা ছিল পাঞ্জাবের সামনে। অধিনায়কোচিত অপরাজিত শতরান হাঁকিয়ে পাঞ্জাবের বিরাট জয় সুনিশ্চিত করেন অভিষেক। পাঞ্জাব ৯.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে। জয় সাত উইকেটে।

অভিষেক ওপেন করতে নেমে ৮টি চার ও ১১টি ছয়ের সাহায্যে ২৯ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন। তাঁর স্ট্রাইক রেট ৩৬৫.৫২। অভিষেক ৯৮ রান করেছেন চার ও ছয় মেরে। তারই ফাঁকে তিনি ২৮ বলে শতরান পূর্ণ করে উর্বিলের কীর্তি ছুঁলেন।

উর্বিল প্যাটেল চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেই ২৭ নভেম্বর ইন্দোরে ত্রিপুরার বিরুদ্ধে ম্যাচে ২৮ বলে সেঞ্চুরি করেছিলেন। কয়েক দিনের মধ্যেই সেই নজির স্পর্শ করলেন অভিষেক। সেই ম্যাচে উর্বিল অপরাজিত ছিলেন ১১৩ রানের ইনিংস খেলে। ৩ ডিসেম্বর তিনি উত্তরাখণ্ডের বিরুদ্ধে করেন ৪১ বলে অপরাজিত ১১৫।

২০১৮ সালে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচেই অরুণ জেটলি স্টেডিয়ামে ঋষভ পন্থ দিল্লির হয়ে হিমাচল প্রদেশের বিরুদ্ধে ৩২ বলে সেঞ্চুরি করেছিলেন। পন্থের নজির ভেঙে দিয়েছিলেন উর্বিল। টি২০-তে সবচেয়ে কম বলে শতরানের রেকর্ড রয়েছে এস্তোনিয়ার সাহিল চৌহানের। চলতি বছরই হ্যাপি ভ্যালি গ্রাউন্ডে সাইপ্রাসের বিরুদ্ধে তিনি ২৭ বলে শতরান করেছিলেন। উর্বিল বা অভিষেক অল্পের জন্য সেই নজির ভাঙতে পারলেন না।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এই নিয়ে চারটি শতরান হয়ে গেল অভিষেকের। এই টুর্নামেন্টে এতগুলি শতরান আর কারও নেই। উন্মুক্ত চাঁদ, ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ারের রয়েছে তিনটি করে সেঞ্চুরি।

আইপিএল নিলামের আগে অভিষেককে রেখে দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। টি২০-তে তাঁর শতরানের সংখ্যা বেড়ে হলো ৫। ভারতের হয়ে ১২টি টি২০ আন্তর্জাতিকে অভিষেক ২৫৬ রান করেছেন, সর্বাধিক স্কোর ১০০। স্ট্রাইক রেট ১৭১.৮১। ১টি করে শতরান ও অর্ধশতরান রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+