আরও স্মার্ট হচ্ছে আধুনিক ক্রিকেট, বলে এবার মাইক্রোচিপ!
ফুটবলের মতো এবার ক্রিকেট বলেও বসতে চলেছে মাইক্রোচিপ! পরের মরসুমে অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি বিগ ব্যাশ লিগ থেকে শুরু হবে পরীক্ষামূলক এই বিবর্তন।
ফুটবলের মতো এবার ক্রিকেট বলেও বসতে চলেছে মাইক্রোচিপ! পরের মরসুমে অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি বিগ ব্যাশ লিগ থেকে শুরু হবে পরীক্ষামূলক এই বিবর্তন। মাইক্রোচিপ বিশিষ্ট এই বলের নাম দেওয়া হয়েছে 'স্মার্ট বল'।

দেখতে সাধারণ বলের মতো হলেও বিশেষ এই স্মার্ট বলের পেটে থাকছে একটি ছোট্ট চিপ। অস্ট্রেলিয়ার ক্রীড়াপ্রস্তুত কারক সংস্থা কুকাবুরা এই বল বাজারে আনছে। দীর্ঘদিন ধরে এই বল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার পর বিগ ব্যাশ দিয়েই এই বলের আত্মপ্রকাশ হতে চলেছে। টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে এই মুহূর্তে পিঙ্ক বলে দিন রাতের টেস্ট ক্রিকেট খেলা হয়। অদূর-ভবিষ্যতে পাঁচ দিনের ক্রিকেটেও এই স্মার্ট বল আনার ভাবনা রয়েছে সংস্থার।
বিশেষ এই বল গতি, বাউন্স ইত্যাদির সমস্ত পরিসংখ্যান দিতে পারবে। সেই সঙ্গে আম্পায়ারদেরও সাহায্য করবে চিপ বসানো এই বল। বিশেষ করে ডিআরএস, এলবিডব্লিউয়ের ক্ষেত্রে বলের চিপের মাধ্যমে সমস্ত তথ্য পেয়ে নির্ভুল সিদ্ধান্ত জানাতে পারবেন আম্পায়াররা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications