অস্ট্রেলিয়ার এই পদক্ষেপে ক্রিকেট মহলে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আশার আলো

অস্ট্রেলিয়ার এই পদক্ষেপে ক্রিকেট মহলে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আশার আলো

করোনা ভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে আসতেই অস্ট্রেলিয়ায় জারি থাকা বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে। আর তাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আশার আলো দেখতে শুরু করেছেন ক্রিকেট প্রেমীরা। অস্ট্রেলিয়া সরকারের সাহসী পদক্ষেপে সে দেশে বিরাট কোহলিরাও নির্বিঘ্নে টি-টোয়েন্টি, টেস্ট এবং ওয়ান ডে খেলতে পারবেন বলে আশা করা হচ্ছে।

করোনা ভাইরাস

করোনা ভাইরাস

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৬ লক্ষ পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন চার লক্ষ কুড়ি হাজারেরও বেশি মানুষ। কেবল ভারতে করোনা আক্রান্তের সংখ্যা তিন লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে। মৃত্যু হয়েছে সাড়ে আট হাজারেরও বেশি মানুষের। অন্যদিকে অস্ট্রেলিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাত হাজার তিনশো। প্রাণ হারিয়েছেন ১০২ জন।

অস্ট্রেলিয়ার পদক্ষেপ

অস্ট্রেলিয়ার পদক্ষেপ

করোনা ভাইরাসের প্রভাব কিছুটা কমতেই অস্ট্রেলিয়ায় বিধি নিষেধ কিছুটা লাঘব করে দিয়েছে সে দেশের সরকার। দেশে ক্রীড়া কর্মসূচি চালু করার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। বলেছেন, একমাত্র চল্লিশ হাজার বিশিষ্ট স্টেডিয়ামগুলি ক্রিকেট ম্যাচের জন্য খোলা হবে। সর্বাধিক ১০ হাজার মানুষ একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন বলেও জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। এতে ক্যাঙারুর দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার সম্ভাবনা কিছুটা উজ্জ্বল হল বলেও মনে করা হচ্ছে।

নির্ধারিত সূচি

নির্ধারিত সূচি

অস্ট্রেলিয়ায় চলতি বছরের ১৮ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রায় এক মাস চলার কথা টুর্নামেন্ট। তবে করোনা ভাইরাসের কারণে বিশ্বকাপ নির্ধারিত সূচি মেনে বিশ্বকাপের আসর বসাতে চাইছে না অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে কবে হবে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বুধবার টেলি কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে বসেছিলেন আইসিসি বোর্ডের সদস্যরা।

পিছিয়েছে সিদ্ধান্ত

পিছিয়েছে সিদ্ধান্ত

বুধবারের বৈঠকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি আইসিসি। তাদের বক্তব্য, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে না আসায় এখনই এই টুর্নামেন্ট নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছনো সঠিক হবে না। ক্রিকেটার ও ক্রিকেট প্রেমীদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে আপাতত পরিস্থিতির ওপর নজর রাখাই শ্রেয় বলে মনে করছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য আরও এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। একই সিদ্ধান্ত মহিলাদের আগামী বছরের ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপের ভাগ্য নির্ধারণের ক্ষেত্রেও নিয়েছে আইসিসি।

ভারত বনাম অস্ট্রেলিয়া

ভারত বনাম অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে স্টিভ স্মিথদের বিরুদ্ধে চারটি টেস্ট ও তিনটি ওয়ান ডে ম্যাচও খেলবেন বিরাট কোহলিরা। অস্ট্রেলিয়া সরকারের পদক্ষেপে করোনা ভাইরাসের আবহে সেদেশে টিম ইন্ডিয়ার সঙ্গে সিরিজের সম্ভাবনাও উজ্জ্বল হচ্ছে বলে মত ক্রিকেট প্রেমীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+