SL vs IND: গম্ভীরের কোচিংয়ে প্রথম ওডিআই সিরিজে ভারতের আত্মসমর্পণ, ২৭ বছরের খরা কাটাল শ্রীলঙ্কা

SL vs IND: গৌতম গম্ভীরের কোচিংয়ে প্রথম একদিনের আন্তর্জাতিক সিরিজেই পরাস্ত ভারত। তিনটি ম্যাচে ঘূর্ণি পিচে শ্রীলঙ্কার স্পিন মোকাবিলার দাওয়াই খুঁজে পেল না বিশ্বকাপের রানার-আপরা।

১৯৯৭ সালের পর এই প্রথম ভারতকে কোনও দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে হারাল শ্রীলঙ্কা। প্রথম ম্যাচ টাই হয়েছিল। দ্বিতীয় ও তৃতীয় ওডিআই জিতে সিরিজ পকেটে পুরল চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ্যতা অর্জনে ব্যর্থ শ্রীলঙ্কা।

SL vs IND

জয়ের জন্য ২৪৯ রানের টার্গেট তাড়া করতে নেমে আজও ঝোড়োগতিতেই রান তোলা শুরু করে ভারত। ৪.৩ ওভারে ৩৭ রানে ভাঙে ওপেনিং জুটি। ১৪ বলে ৬ রান করে আসিথা ফার্নান্দোর বলে বোল্ড হয়ে যান শুভমান গিল। ৭.১ ওভারে পড়ে দ্বিতীয় উইকেট ৫৩ রানে।

৬টি চার ও একটি ছয়ের সৌজন্যে ২০ বলে ৩৫ রান করে দুনিথ ওয়েল্লালাগের বলে কট বিহাইন্ড হন রোহিত শর্মা। ৯.২ ওভারে ৬৩ রানে পড়ে তৃতীয় উইকেট। লোকেশ রাহুলের জায়গায় দলে আসা ঋষভ পন্থ চারে ব্যাট করতে নেমেছিলেন। মাহিশ থিকশানার ঘূর্ণিতে ঠকে স্টাম্প আউট হন ৯ বলে ৬ রানে।

১০.৫ ওভারে ৭১ রানে ভারতের চতুর্থ উইকেটের পতন। বিরাট কোহলি ১৮ বলে ২০ রান করে লেগ বিফোর হন ওয়েল্লালাগের বলে। রিভিউ নিয়েও রক্ষা পাননি। ১২.১ ওভারে ৭৩ রানে পঞ্চম উইকেট হারায় ভারত। ৭ বলে ২ রান করে ওয়েল্লালাগের বলে বোল্ড হয়ে যান অক্ষর প্যাটেল।

শ্রেয়স আইয়ার ফের ব্যর্থ। ১২.৫ ওভারে দলগত ৮২ রানে তিনি ফিরলেন ৭ বলে ব্যক্তিগত ৮ রানে। তিনিও লেগ বিফোর হন ওয়েল্লালাগের ওভারেই। ষোড়শ ওভারের শেষ বলে রিয়ান পরাগ ফেরেন দলের ১০০ রানের মাথায়।

অভিষেক ম্যাচে পরাগ ১৩ বলে ১৫ রান করে জেফ্রি ভ্যান্ডারসের বলে বোল্ড হয়ে যান। এরপর ১৭.৩ ওভারে ভ্যান্ডারসের বলে লেগ বিফোর শিবম দুবে। তিনি করেন ১৪ বলে ৯। ভারতের অষ্টম উইকেটটি পড়ে ১০১ রানে।

ভারতের টপ ও মিডল অর্ডার যে পিচে জুজুর দোহাই দিতে পারবে না তা স্পষ্ট হয়ে যায় ওয়াশিংটন সুন্দরের ব্যাটিং দেখেই। সুন্দর ২৫ বলে ৩০ রান করে থিকশানার শিকার হতেই ভারতের নবম উইকেট পড়ে ২৬ ওভারে ১৩৮ রানে।

২৭তম ওভারের প্রথম বলেই কুলদীপ যাদব ওয়েল্লালাগের বলে লেগ বিফোর হতেই ভারতের ইনিংসে যবনিকা পতন ঘটে। কুলদীপ করেন ৩০ বলে ৬। ভারত অল আউট হয়ে যায় ১৩৮ রানে। ওয়েল্লালাগে ৫.২ ওভারে ২৭ রান দিয়ে নেন পাঁচ উইকেট।

জেফ্রি ভ্যান্ডারসে ৫ ওভারে ৩৪ রান খরচ করে তুলে নেন ২ উইকেট। থিকশানা ৮ ওভারে ৪৫ রান দিয়ে ২টি উইকেট পান। ১টি উইকেট আসিথা ফার্নান্দোর।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৭ উইকেটে ২৪৮ রান তুলেছিল। আবিষ্কা ফার্নান্দো ৯৬, কুশল মেন্ডিস ৫৯, পাথুম নিসঙ্কা ৪৫, কামিন্দু মেন্ডিস অপরাজিত ১৯ ও চারিথ আসালঙ্কা ১০ রান করেন। রিয়ান পরাগ তিনটি এবং মহম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব ১টি করে উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+