SL vs IND: লিডারশিপ উপভোগ করেন, অধিনায়কদের থেকে শিখেছেন অনেক কিছু, দর্শন স্পষ্ট করে জানালেন সূর্য

SL vs IND: কাল পাল্লেকেলেতে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা টি২০ আন্তর্জাতিক সিরিজ। তিন ম্যাচের সিরিজে পরপর ২ দিন খেলা রয়েছে। গৌতম গম্ভীর হেড কোচ হিসেবে নয়া ইনিংস শুরু করতে চলেছেন।

এই সিরিজে অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। ২০২৬ সালের টি২০ বিশ্বকাপে তাঁকেই অধিনায়ক রাখার পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের।

SL vs IND

এর আগে, অবশ্য রোহিত শর্মা বা হার্দিক পাণ্ডিয়ার অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিয়েছেন সূর্য। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে। সেখানে টি২০ সিরিজ ১-১ ড্র রেখেছিল ভারত। টি২০ বিশ্বকাপ জেতার পর ভারত শুভমান গিলের নেতৃত্বে জিম্বাবোয়ে সফরে টি২০ সিরিজ জিতেছে।

শ্রীলঙ্কাতে শুভমান রয়েছেন সূর্যর ডেপুটি হিসেবে। দলে রয়েছেন হার্দিকও। হার্দিক টি২০ বিশ্বকাপে সহ অধিনায়ক থাকলেও মূলত ফিটনেসই বাধা হয়ে দাঁড়ায় হার্দিকের ক্যাপ্টেন্সি পাওয়ার ক্ষেত্রে। শ্রীলঙ্কা সফরে সাফল্যের ধারা বজায় রাখার বিষয়ে আত্মবিশ্বাসী সূর্য।

বিসিসিআইকে দেওয়া সাক্ষাৎকারে সূর্য বলেন, আমি অধিনায়ক না থাকার সময়েও মাঠে নিজেকে লিডার হিসেবে ভাবা উপভোগ করি। অনেক অধিনায়কের নেতৃত্বে খেলে শিখেছিও অনেক কিছু। অধিনায়ক হতে পেরে ভালো লাগছে। দায়িত্বও বেড়ে গিয়েছে।

২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন সূর্যকুমার। এবার গম্ভীর ভারতের হেড কোচ। সূর্যর কথায়, কেকেআরে গম্ভীরের নেতৃত্বে খেলার সময় থেকেই তাঁর সঙ্গে আমার সম্পর্ক খুব পোক্ত ও স্পেশ্যাল। সেখানে খেলার সুযোগ পাওয়া আমার ক্ষেত্রে সহায়ক হয়েছে।

সূর্যর কথায়, আমি কীভাবে কাজ করি সে সম্পর্কে গম্ভীর জানেন। প্র্যাকটিস সেশনে আমার মানসিক প্রস্তুতি কেমন থাকে তা যেমন গম্ভীর জানেন, তেমনই কোচ হিসেবে তিনি কীভাবে কাজ করেন সেটা আবার আমিও বুঝি। সবমিলিয়ে আমাদের সম্পর্ক দারুণ, একসঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি।

নম্র থেকে মাটিতে পা রেখেই তিনি যে দলকে নেতৃত্ব দিতে পছন্দ করেন তা স্পষ্ট করে দিয়েছেন সূর্য। ড্রেসিংরুমে তিনি সতীর্থদেরও খুব পছন্দের। তাঁর কথায়, আমি একটা জিনিস শিখেছি তা হলো মাঠে যা কিছুই কেউ করুক না কেন, তা মাঠেই রেখে আসতে হয়। জীবনের সব ক্ষেত্রে চড়াই-উতরাই সম্পর্কে ওয়াকিবহাল থেকেই মাটিতে পা রেখে চলার পক্ষপাতী সূর্য। তাঁর কথায়, যদি কেউ ব্যক্তি হিসেবে ভালো হন, তাহলে সবই ভালো হয়।

উল্লেখ্য, এখনও অবধি টি২০ আন্তর্জাতিকে সূর্য ভারতকে ৭টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। জয় ৫টিতে, হার ২টিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+