SL vs IND: ভারতের স্থায়ী অধিনায়ক হিসেবে প্রথমেই টস হারলেন সূর্য, শ্রীলঙ্কা ব্যাট করতে পাঠাল ভারতকে

SL vs IND: পাল্লেকেলেতে আজ তিন ম্যাচের সিরিজের প্রথম টি২০ আন্তর্জাতিকে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। ভারতের হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরের প্রথম ম্যাচ।

সূর্যকুমার যাদবকেই রোহিত শর্মার উত্তরসূরী হিসেবে টি২০ অধিনায়ক বেছে নেওয়া হয়েছে। টি২০ আন্তর্জাতিকে স্থায়ী অধিনায়ক হিসেবে টস করতে যান সূর্য। টস জিতল শ্রীলঙ্কা, প্রথমে ব্যাটিং ভারতের।

SL vs IND

পিচ রিপোর্ট থেকে জানা যাচ্ছে, উইকেট বেশ শক্ত। পিচে ফাটল রয়েছে। টস জিতলে প্রথমে ব্যাটিং করে নেওয়াই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। পরের দিকে পিচে বল থমকে আসতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

টি২০ আন্তর্জাতিকে দুই দেশের পারস্পরিক দ্বৈরথে ভারত ২৯টির মধ্যে জিতেছে ১৯টি ম্যাচে। শ্রীলঙ্কার জয় ৯টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত। ২০২১ সালে ভারতের বিরুদ্ধে নিজেদের দেশে টি২০ সিরিজ জিতেছিল শ্রীলঙ্কা। টি২০ বিশ্বকাপ জেতার পর ভারত জিম্বাবোয়ে সফরে টি২০ সিরিজ জিতেছে। সেই ধারাই অব্যাহত রাখতে চাইছে।

আজকের ম্যাচে ৪৭ রান করলে যশস্বী জয়সওয়াল বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে এক অনন্য নজির গড়বেন। চলতি বছর সব ফরম্যাট মিলিয়ে ১ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করার হাতছানি রয়েছে তাঁর সামনে। ৬ টেস্টে যশস্বী ৭৪০ রান করেছেন, ৫টি টি২০ আন্তর্জাতিকে তিনি করেছেন ২১৩ রান।

টি২০ বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থতার পর নেতৃত্ব ছেড়েছেন ওয়ানিন্দু হাসারঙ্গা। শ্রীলঙ্কার নতুন টি২০ অধিনায়ক চরিথ আসালঙ্কা অবশ্য আগেও দেশকে নেতৃত্ব দিয়েছেন। এদিন টস জিতে জানালেন, প্রথমে বোলিং করবেন। ছয় ব্যাটার, পাঁচ বোলার রয়েছেন দলে।

টস হেরে প্রথমে ব্যাট করতে হলেও কোনও সমস্যা নেই বলে জানালেন সূর্য। কেকেআরের সময় থেকে গৌতম গম্ভীরের সঙ্গে সুসম্পর্কের কথাও উঠে এলো সূর্যর কথায়। ভারত এই ম্যাচে খেলাচ্ছে না ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, সঞ্জু স্যামসন, খলিল আহমেদকে। ভারত খেলছে দুই বিশেষজ্ঞ স্পিনার নিয়ে। যদিও এই স্টেডিয়ামে সম্প্রতি পেসারদের থেকে বেশি কার্যকরী ছিলেন স্পিনাররাই।

ভারতের একাদশ- শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), রিয়ান পরাগ, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ।

শ্রীলঙ্কার একাদশ- কুশল মেন্ডিস (উইকেটকিপার), পাথুম নিসঙ্কা, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, চরিথ আসালঙ্কা (অধিনায়ক), দাসুন শনাকা, ওয়ানিন্দু হাসারঙ্গা, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+