SL vs IND: ব্যাটার বাড়িয়ে টস জিতে ব্যাটিং শ্রীলঙ্কার, ভারতীয় দল কি হাঁটল পরিবর্তনের পথে?

SL vs IND: কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে আজ ভারত ও শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে মুখোমুখি হচ্ছে। প্রথম ওডিআই শুক্রবার টাই হয়েছিল।

তিন ম্যাচের সিরিজে আজ যে জিতবে তাকে সিরিজে হারতে হবে না। ৭ তারিখ শেষ ওডিআই। টস জিতে ব্যাটিং নিল শ্রীলঙ্কা। চরিথ আসালঙ্কার দলে দুটি পরিবর্তন। ভারতীয় দল অপরিবর্তিত।

SL vs IND

বৃষ্টির ভ্রুকুটি থাকলেও আপাতত কলম্বোয় রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। বেশ গরম রয়েছে। রাসেল আর্নল্ড পিচ রিপোর্ট দিতে গিয়ে জানালেন, উইকেট বেশ শুষ্ক। প্রথম ওডিআইয়ের সঙ্গে মিল রয়েছে। উইকেটে যে ফাটল রয়েছে তা বেশ চওড়া। ফলে পিচ ভাঙার সম্ভাবনা রয়েছে। সে কারণে টস জেতা দল ব্যাট করতেই পছন্দ করবে।

সেই পথেই হাঁটলেন চরিথ আসালঙ্কা। তাঁর কথায়, পিচ আগের দিনের মতোই। সে কারণে প্রথম ম্যাচের মতো আজও টস জিতে ব্যাটিং নিলাম। ওয়ানিন্দু হাসারঙ্গা ও মহম্মদ শিরাজ আজ খেলছেন না। দলে এলেন কামিন্দু মেন্ডিস ও জেফ্রি ভ্যান্ডারসে। আগের দিনের ফল মনোবল বাড়িয়েছে শ্রীলঙ্কার, এবার জয় চাইছেন আসালঙ্কারা।

ভারত অধিনায়ক রোহিত শর্মা জানালেন, সতীর্থদের বুঝিয়ে দিয়েছেন রান তাড়া করার সময় কী করণীয়। রোহিতের কথায়, সব সময় একই রকমের মানসিক প্রস্তুতি নিয়ে চললে হয় না। পরিস্থিতি অনুযায়ী মানিতে নিতে হয়। দ্রুত পরিস্থিতি, পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে খোলা মনে খেলতে হবে।

রোহিতের সাফ বার্তা, বেশি দূরের কিছু না ভেবে, যেদিন যে ম্যাচ তাতেই ফোকাস করতে হবে। ভারতীয় দলে আজ কোনও পরিবর্তন আনা হয়নি। আগের ম্য়াচের টাই দলের মনোবলে তেমন ধাক্কা দেয়নি বলে দাবি রোহিতের। তিনি বলেন, খুঁটিয়ে দেখলে আগের ম্যাচে বিভিন্ন পর্যায়ে দুই দেশেরই আধিপত্য থেকেছে। শেষে ফেয়ার রেজাল্টই হয়েছে।

আজকের ম্যাচেও স্পিনারদেরই দাপট দেখানোর সম্ভাবনা। প্রথম ওডিআইয়ে ১৮টির মধ্যে ১৩ উইকেট নেন স্পিনাররা। আজ ২ রান করলে ওডিআই রাহুল দ্রাবিড়ের রান টপকে যাবেন রোহিত শর্মা।

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং।

শ্রীলঙ্কা- পাথুম নিসঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সমরবিক্রমা, চরিথ আসালঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, দুনিথ ওয়েল্লালাগে, জেফ্রি ভ্যান্ডারসে, আকিলা ধনঞ্জয়, আসিথা ফার্নান্দো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+