SL vs IND: গম্ভীরের কোচিংয়ে ভারতের প্রথম হার, তিন বছরের খরা কাটাল শ্রীলঙ্কা, ৬ উইকেট ভ্যান্ডারসের

SL vs IND: ভারতের বিরুদ্ধে তিন বছর পর একদিনের আন্তর্জাতিক জিতল শ্রীলঙ্কা। গৌতম গম্ভীরের কোচিংয়ে এই প্রথম কোনও ম্যাচে পরাস্ত হলে মেন ইন ব্লু।

বিশ্বকাপের রানার-আপদের তৃতীয় ম্যাচে নামতে হবে সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে। কামব্যাক ম্যাচে ১০ ওভারে ৩৩ রান খরচ করে ছয় উইকেট জেফ্রি ভ্যান্ডারসের, যা তাঁর কেরিয়ারের সেরা বোলিং।

SL vs IND

২০২১ সালের ২৩ জুলাই ভারতকে কলম্বোতেই ৩ উইকেটে হারিয়েছিল শ্রীলঙ্কা। চলতি সিরিজের প্রথম ম্যাচ টাই হয়েছিল। আজ ২৪০ রানের পুঁজি নিয়ে শ্রীলঙ্কার জয় ৩২ রানে। স্পিন সহায়ক উইকেটে টস জিতে শ্রীলঙ্কা দুটি ম্যাচেই প্রথমে ব্যাট করল। একটিতে টাই, আজ জয়।

ভারতের ওপেনিং জুটিতে ৯৭ রান উঠলেও শেষ অবধি রোহিত শর্মার দল ৪২.২ ওভারে ২০৮ রানে গুটিয়ে গেল। ওডিআই সিরিজে ভারতীয় দল শ্রীলঙ্কাকে অল আউট করতে পারেনি। সেখানে রোহিতের দল দুটি ম্যাচেই রান তাড়া করতে গিয়ে অল আউট হলো।

রোহিত শর্মা ৪৪ বলে সর্বাধিক ৬৪ রান করেন। পাঁচে নামা অক্ষর প্যাটেলের সংগ্রহ ৪৪ বলে ৪৪। শুভমান গিল ৪৪ বলে ৩৫, ওয়াশিংটন সুন্দর ৪০ বলে ১৫ ও বিরাট কোহলি ১৯ বলে ১৪ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের রান পাননি। শিবম দুবে ও লোকেশ রাহুল শূন্য রানে আউট হন।

শ্রেয়স আইয়ার ৭, মহম্মদ সিরাজ ৪ ও অর্শদীপ সিং ৩ রান করেন। অর্শদীপ রান আউট হতেই ভারতীয় ইনিংসে যবনিকা পতন ঘটে। কুলদীপ যাদব ২৭ বলে ৭ রানে অপরাজিত থাকেন। জেফ্রি ভ্যান্ডারসে ভারতের তারকা ব্যাটারদের আউট করেন।

ভ্যান্ডারসের শিকার রোহিত, গিল, বিরাট, দুবে, শ্রেয়স ও রাহুল। চরিথ আসালঙ্কা প্যাভিলিয়নে ফেরান অক্ষর, সুন্দর ও সিরাজকে। তিনি অক্ষর-সুন্দরের পার্টনারশিপ ভেঙে ম্যাচ শ্রীলঙ্কার দিকে ঝোঁকান। আসালঙ্কা ৬.২ ওভারে ২টি মেডেন-সহ ২০ রান দিয়ে তিন উইকেট নিলেন।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তোলে ৯ উইকেটে ২৪০। আবিষ্কা ফার্নান্দো ও কামিন্দু মেন্ডিস- দুজনেই ৪০ রান করেন। দুনিথ ওয়েল্লালাগে ৩৯, কুশল মেন্ডিস ৩০, আসালঙ্কা ২৫ রান করেন। ওয়াশিংটন সুন্দর এদিন তিনটি উইকেট দখল করেন। কুলদীপ যাদব তুলে নেন ২টি উইকেট। মহম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেল একটি করে উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+