SL vs IND: ভারতের জয় রুখে প্রথম ওডিআই টাই রাখল শ্রীলঙ্কা, আসালঙ্কার হাতেই অবিশ্বাস্য ফল

SL vs IND: ভারতের টার্গেট ছিল ২৩১ রানের। কিন্তু সেই রানও তুলতে পারল না বিশ্বকাপের রানার-আপরা। যার ফলে কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের প্রথম ওডিআই টাই হয়ে গেল।

৪৮তম ওভারের চতুর্থ ও পঞ্চন বলে যথাক্রমে শিবম দুবে ও অর্শদীপ সিংকে লেগ বিফোর করে দলকে নিশ্চিত পরাজয়ের হাত থেকে বাঁচালেন অধিনায়ক চরিথ আসালঙ্কা।

SL vs IND

এই নিয়ে ভারত-শ্রীলঙ্কা ওডিআই দ্বৈরথ টাই হলো দ্বিতীয়বার। ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি অ্যাডিলেডে কমনওয়েলথ ব্যাঙ্ক সিরিজে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ টাই হয়েছিল। সেই ম্যাচে শ্রীলঙ্কা ৯ উইকেটে ২৩৬ তুলেছিল। মহেন্দ্র সিং ধোনির ভারতও ৯ উইকেটে ২৩৬ রানই তোলে।

৪৭.৩ ওভারে শিবম দুবে চার মারার ফলে শ্রীলঙ্কার রান ছুঁয়ে ফেলেছিল ভারত। কিন্তু পরের দুটি বলে বাজিমাত আসালঙ্কার। আর প্রেমদাসা স্টেডিয়ামে ১৪৯তম ম্যাচে এই প্রথম কোনও টাই হলো। শ্রীলঙ্কা তৃতীয় টি২০ আন্তর্জাতিকে জেতার পরিস্থিতি থেকেই হেরেছিল।

ভারতের রান পার করতে পারেনি শেষের দিকে দ্রুত উইকেট হারিয়ে। এরপর ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে হেরে যায় ভারতের কাছে। আজ উলটপুরাণ। ভারত ৪৭.৫ ওভারে ২৩০ রানে অল আউট হয়ে গেল। রবিবার সিরিজের দ্বিতীয় ওডিআই।

ভারতের অষ্টম উইকেট পড়েছিল ৪৪.৩ ওভারে ২১১ রানে। এরপর ২৩০ রানেই শেষ দুটি উইকেট হারানো। শিবম দুবে একটি চার ও ২টি ছয়ের সাহায্যে ২৪ বলে ২৫ রান করে দলকে জেতানোর দোরগোড়ায় পৌঁছে দেন। কিন্তু এগারো নম্বরে আসা অর্শদীপ সিং প্রথম বলেই লেগ বিফোর হন।

১৩২ রানে ভারত পাঁচ উইকেট খুইয়েছিল। এরপর লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেল অবস্থা কিছুটা সামাল দেন। ৫৭ বলে ৩৩ করেন অক্ষর। রাহুল করেন ৪৩ বলে ৩১। রোহিত শর্মা ৫৮, শুভমান গিল ১৬, বিরাট কোহলি ২৪, ওয়াশিংটন সুন্দর ৫, শ্রেয়স আইয়ার ২৩, কুলদীপ যাদব ২ রান করেন। মহম্মদ সিরাজ অপরাজিত থাকেন ১১ বলে ৫ রানে।

ভারতের ৯টি উইকেট গিয়েছে স্পিনারদের ঝুলিতে। আসালঙ্কা ৮.৫ ওভারে ৩০ রান দিয়ে তিন উইকেট নেন। ওয়ানিন্দু হাসারঙ্গা ১০ ওভারে ৫৮ রান খরচ করে নেন তিন উইকেট। ১টি মেডেন-সহ ৯ ওভারে ৩৯ রান দিয়ে ২ উইকেট দুনিথ ওয়েল্লালাগের। আকিলা ধনঞ্জয় ১০ ওভারে ৪০ রান দিয়ে ১ উইকেট পান। সিমার আসিথা ফার্নান্দো নেন ১ উইকেট।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৮ উইকেটে ২৩০ তোলে। দুনিথ ওয়েল্লালাগে ৬৫ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন। পাথুম নিসঙ্কা করেন ৫৬। অর্শদীপ সিং ও অক্ষর প্যাটেল ২টি করে এবং মহম্মদ সিরাজ, শিবম দুবে, কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দর নেন ১টি করে উইকেট। ম্যাচের সেরা ওয়েল্লালাগে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+