SL vs IND: গম্ভীরের অধীনে অনুশীলনের অভিজ্ঞতা কেমন? টি২০ সিরিজের আগেই মুখ খুললেন গিল
শনিবার থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে পারেন যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল । সীমিত ওভারের দুই ফর্ম্যাটেই আস্থা রাখা হচ্ছে শুভমানের উপর। গম্ভীরের অধীনে অনুশীলনের অভিজ্ঞতা কেমন? সেটা জানালেন শুভমান গিল।
মঙ্গলবার থেকে ভারতীয় দলকে নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন গম্ভীর। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে শেয়ার করা ভিডিওতে দেখা গিয়ছে গৌতম গম্ভীরের অনুশীলন পদ্ধতি। প্রথম দিন থেকেই মাঠে অনুশীলনে তীক্ষ্ণ নজর রাখেন তিনি। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে ও তাদের বিভিন্ন বিষয়ে টিপসও দেখা যায়। নতুন কোচ মাঠে নেমে ক্রিকেটাদেরদের সঙ্গে কথা বলেন। গম্ভীরের অধীনে অনুশীলনে টিম ইন্ডিয়ার সদস্যদের ফুরফুরেই লেগেছে।

শুভমান গিল বলেছেন,"আমরা একসাথে মাত্র দুটি নেট সেশন করেছি, এবং এই প্রথম আমি তাঁর সাথে কাজ করছি। তবে এই দুটি সেশনে তিনি আমাকে যা বলেছেন, তার উদ্দেশ্য এবং যোগাযোগ খুব স্পষ্ট ছিল - তিনি জানেন কোন খেলোয়াড়ের কাছ থেকে তিনি কী চান। নিজের পরিকল্পনা সঠিকভাবে বোঝাতে পারেন।
শুভমান গিল আরও বলেন, "আমি মনে করি (সূর্যকুমার এবং গম্ভীরের) চিন্তাভাবনা এবং মানসিকতা একই পৃষ্ঠায় রয়েছে। আমি দক্ষিণ আফ্রিকাতেও সূর্য ভাইয়ের অধীনে খেলেছি। তাদের বোঝাপড়া একই রকম এবং আমি মনে করি আপনি মাঠে প্রভাব দেখতে পাবেন।
রিঙ্কু সিংয়ের কাছেও এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। সদ্য সমাপ্ত টি২০বিশ্বকাপে খেলার প্রবল সম্ভাবনা ছিল কেকেআর তারকার। যদিও শেষ মুহূর্তে বিশ্বকাপের মূল দলে জায়গা হয়নি। স্ট্যান্ড বাই স্কোয়াডে ছিলেন। আইপিএলে ভালো পারফরম্যান্সের জেরে সুযোগ পেয়েছিলেন শিবম দুবে। আসন্ন টি২০ সিরিজে স্কোয়াডে শিবম-রিঙ্কু দু-জনেই রয়েছেন।
এই সফরের একদিনের সিরিজ ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু হবে। কোচ গম্ভীর, টি২০ ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের পাশাপাশি পরীক্ষা ফিনিশার রিঙ্কু সিংয়েরও। আগামী ২৭, ২৮ ও ৩০ তারিখের তিন ম্যাচে ঘোষিত স্কোয়াডের ১৫ সদস্যকেই ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিতে চাইবেন তিনি। বিশেষজ্ঞদের মতে প্রথম টি-২০'র জন্য দল ইতিমধ্যেই সাজিয়ে রেখেছেন নতুন কোচ।
এদিকে, লম্বা ছুটি কাটিয়ে বৃহস্পতিবার সপরিবারে মুম্বই ফিরলেন তিনি। মুম্বই বিমানবন্দরে ভারত অধিনায়ককে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন অগুনতি সমর্থক। নিরাপত্তার বাধা টপকে এক ভক্তকে বিশ্বকাপজয়ী অধিনায়কের কাছে সেলফির আব্দার করতে দেখা যায়। রোহিতের সঙ্গে স্ত্রী রিতিকা এবং তাঁদের কন্যা সামাইরাও ছিলেন।












Click it and Unblock the Notifications