SL vs IND: মরকেল এখনই আসতে পারছেন না! শ্রীলঙ্কায় ভারতের বোলারদের দায়িত্বে বাংলার প্রাক্তন কোচ

SL vs IND: তিনটি করে টি২০ ও একদিনের আন্তর্জাতিক খেলতে কাল কলম্বো রওনা হচ্ছে ভারতীয় ক্রিকেট দল। তার আগে মুম্বইয়ে সকালে সাংবাদিক বৈঠক রয়েছে।

ভারতের নবনিযুক্ত হেড কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকর সাংবাদিকদের মুখোমুখি হবেন। শ্রীলঙ্কা সফর থেকে ভারতীয় দল স্থায়ী বোলিং কোচ পাচ্ছে না।

SL vs IND

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার মর্নি মরকেলই ভারতীয় দলের বোলিং কোচ হতে চলেছেন। ইতিমধ্যেই তাঁর সঙ্গে বিসিসিআই কর্তাদের কথাও হয়েছে। মরকেল ব্যক্তিগত অসুবিধার কারণে শ্রীলঙ্কা সফরে থাকতে পারছেন না। সম্ভবত বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই তিনি চলে আসবেন।

এই পরিস্থিতিতে অন্তর্বর্তী বোলিং কোচেই আস্থা রাখতে হচ্ছে ভারতীয় দলকে। ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ, সাইরাজ বাহুতুলে বোলিং কোচের দায়িত্ব সামলাবেন শ্রীলঙ্কা সফরে। সহকারী কোচ হিসেবে শ্রীলঙ্কা সফর থেকেই নয়া ইনিংস শুরু করছেন অভিষেক নায়ার ও রায়ান টেন দুশখাতে।

বাহুতুলে বাংলা দলের কোচ ছিলেন। রাজস্থান রয়্যালসেরও বোলিং কোচের দায়িত্ব সামলেছেন। এ ছাড়া আগেও তিনি ভারতীয় দলের সঙ্গে কোচিং স্টাফ হিসেবে যুক্ত থেকেছেন। বাহুতুলে এখন বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে রয়েছেন। রাহুল দ্রাবিড় জমানার সাপোর্ট স্টাফদের মধ্যে একমাত্র চাকরি বেঁচেছে ফিল্ডিং কোচ টি দিলীপের। তিনিও শ্রীলঙ্কায় যাবেন।

বাহুতুলে লেগস্পিন অলরাউন্ডার ছিলেন। দেশের হয়ে ২টি টেস্ট ও ৮টি ওডিআই খেলার অভিজ্ঞতা রয়েছে। এনসিএ-তে বোলিং কোচ হিসেবে ট্রয় কুলিও আছেন। তবে শ্রীলঙ্কায় যেহেতু স্পিনারদের বেশি সফল হওয়ার সম্ভাবনা রয়েছে, সে কারণেই বাহুতুলেকে বেছে নেওয়া হলো।

ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ, মরকেল এখন সিডনিতে থাকেন। তাঁর বাবা অসুস্থ। সে কারণে মরকেল প্রিটোরিয়া গিয়েছেন। তিনি সেপ্টেম্বর মাসে ভারতে চলে আসতে পারেন বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+