SL vs IND: রোহিত দখলে নিলেন ছক্কার আরেকটি বিশ্বরেকর্ড, কাল কলম্বোয় গড়তে পারেন আরও কীর্তি
SL vs IND: ভারত-শ্রীলঙ্কা প্রথম একদিনের আন্তর্জাতিকে রোহিত শর্মা যে ঝড় তুলেছিলেন তাতে ব্যাটিং ধস সামলেও জেতা উচিত ছিল ভারতের। হিটম্যান ৮ মাস পর ওডিআই খেললেন।
দেশের মাটিতে বিশ্বকাপের পর এই প্রথম কোনও ওডিআই সিরিজ খেলছেন রোহিত। আর তার প্রথম ম্যাচেই দখলে নিলেন উল্লেখযোগ্য বিশ্বরেকর্ড।

রোহিত গতকাল ৪৭ বলে ৫৮ রান করেন, মেরেছেন সাতটি চার ও চারটি ছয়। এই ইনিংস খেলার ফাঁকেই তিনি ভেঙে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইয়ন মর্গ্যানের রেকর্ড। দেশের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ছয় মারার কীর্তি ছিল মর্গ্যানের। যা আপাতত রোহিতের দখলে।
২০২১ সালে রোহিত সব ফরম্যাটে ভারতের অধিনায়ক হন। আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে সর্বাধিক ছক্কার নজির তিনি দখলে নিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। ভারত অধিনায়ক হিসেবে রোহিত ১২৪টি ম্যাচ খেললেন, ছয়ের সংখ্যা বেড়ে হলো ২৩৪।
২০১৯ সালে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক মর্গ্যান ১৯৮টি ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন, তাঁর ছয়ের সংখ্যা ২৩৩। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত খেলেছে ৩৩২টি ম্য়াচ, ধোনি অধিনায়ক হিসেবে মেরেছেন ২১১টি ছয়।
অধিনায়ক হিসেবে আন্তর্জাতিকে সর্বাধিক ছয় মারা ব্যাটারদের তালিকার প্রথম পাঁচের বাকিরা হলেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৩২৪ ম্যাচে ১৭১টি ছয়) এবং নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম (১২১ ম্যাচে ১৭০টি ছয়)।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ৬১৫টি ছয় মারার রেকর্ড রয়েছে রোহিতের দখলে। আর কোনও ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ৬০০-র উপর ছক্কা হাঁকাতে পারেননি। রোহিত ওডিআইয়ে ৩২৬টি, টি২০ আন্তর্জাতিকে ২০৫টি ও টেস্টে ৮৪টি ছয় মেরেছেন। ভারতের দ্বিতীয় ওপেনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলকও গতকাল ছুঁয়ে ফেলেছেন রোহিত।
একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় রোহিত রয়েছেন তিনে। একদিনের আন্তর্জাতিকে সর্বাধিক ৩৫১টি ছয় মেরেছেন শাহিদ আফ্রিদি। ক্রিস গেইল মেরেছেন ৩৩১টি। রোহিত শর্মা ৩২৬টি। রাহুল দ্রাবিড়কে টপকে ওডিআইয়ে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় রোহিতের চারে এসে সময়ের অপেক্ষা।
সচিন তেন্ডুলকর ১৮৪২৬, কুমার সঙ্গকারা ১৪২৩৪, বিরাট কোহলি ১৩৮৭২ রান করেছেন। রাহুল দ্রাবিড় ভারতের হয়ে ওডিআইয়ে করেছেন ১০,৭৬৮ রান। ফলে দ্রাবিড়কে টপকাতে রোহিতের চাই ২ রান।












Click it and Unblock the Notifications