SL vs IND: গৌতম কেন বেশিরভাগ সময়ই গম্ভীর? ইউনিক দিক স্পষ্ট করে কী বললেন রোহিত?

SL vs IND: টি২০ বিশ্বকাপ জেতার পর কাল ফের মাঠে নামছেন রোহিত শর্মা, বিরাট কোহলি। কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিকে।

২০২৭ সালে পরবর্তী বিশ্বকাপ। তবে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। যদিও শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।

SL vs IND

রোহিত শর্মা শ্রীলঙ্কা সিরিজকে বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে দেখতে নারাজ। হাল্কাভাবেও নিচ্ছেন না এই সিরিজকে। ভারত অধিনায়কের কথায়, এটা প্র্যাকটিস ম্যাচ নয়। আন্তর্জাতিক ম্যাচ। আমরা কী করতে পারি তা মাথায় থাকবে। তবে কোনও কিছুর প্রস্তুতি নয় এই সিরিজ।

শ্রীলঙ্কায় ভালো ক্রিকেট খেলে সিরিজ জেতার লক্ষ্য নিয়েই যে তাঁরা গিয়েছেন তা স্পষ্ট করেছেন হিটম্যান। কিছু পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতেই পারে দল। তবে ক্রিকেটের মানের সঙ্গে যে কোনও কম্প্রোমাইজ হবে না তাও বুঝিয়ে দেন রোহিত। বিগত কয়েক বছরের মতো সিরিয়াস ক্রিকেটই খেলবে ভারত।

কোনও ব্যাটার বা বোলারের ক্ষেত্রে কোনও নির্দিষ্ট সময়ে দল কী চাইছে, সেই সম্পর্কে সতীর্থদের বলে তাঁদের পারফরম্যান্স দেখা অস্বাভাবিক নয়। তবে উদ্দেশ্যহীনভাবে তাঁরা যে আসন্ন সিরিজ খেলবেন না সেটাও স্পষ্ট করে দেন ভারতকে টি২০ বিশ্বকাপ জেতানো অধিনায়ক।

রোহিত টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। তবে এদিন মজা করে বলেন, শ্রীলঙ্কা সিরিজে মনে হচ্ছিল যেন আগামী টুর্নামেন্টের কথা ভেবে টি২০-তে বিশ্রামে আছি। যেমনটা আগে হয়েছে। অর্থাৎ টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিলেও এখনও ধাতস্থ হতে পারেননি হিটম্যান।

ভারতীয় ক্রিকেটের মানকে অগ্রাধিকার দিচ্ছেন। প্রতিটি ম্যাচ, প্রতিটি সিরিজ থেকে শেখার দরজা খুলে রেখে সামগ্রিক উন্নতির লক্ষ্যেই এগিয়ে যেতে চাইছেন রোহিত। গৌতম গম্ভীর একটা সময় ছিলেন সতীর্থ, এখন হেড কোচ। তাঁর সঙ্গে কী কথা হয়েছে তা-ও খোলসা করেছেন রোহিত।

রোহিতের কথায়, কীভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, কোথায় খামতি রয়েছে, কোথায় আমরা ভালো করছি, এই সব বিষয় নিয়ে কথা হয়েছে। এখানে আসার আগে কথা হয়নি। তাই আগামী টুর্নামেন্টগুলির কথা মাথায় রেখে প্ল্যান নিয়ে কথা হয়েছে।

গৌতম গম্ভীরকে সচরাচর হাসতে দেখা যায় না। গম্ভীর গম্ভীরই থাকেন বেশিরভাগ সময়। তবে ড্রেসিংরুমে তিনি যে অন্য মেজাজে থাকেন তা জানালেন রোহিত। তাঁর কথায়, গৌতু ভাই ড্রেসিংরুমে ভালো মজা করেন, মজাদার গল্প বলেন। তবে তিনি হাসছেন, নাকি হাসছেন না, সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। তাঁর সেই ব্যক্তিগত পরিসরে কারও ঢোকার চেষ্টা করা উচিত নয়। সকলেই ইউনিক। সবটাই ব্যক্তিগত পছন্দ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+