SL vs IND: রিয়ান পরাগ বল হাতে জ্বলে উঠলেন অভিষেকেই, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ ড্র করতে ভারতের চাই ২৪৯

SL vs IND: অভিষেক ম্যাচেই বল হাতে নজর কাড়লেন রিয়ান পরাগ। আজ কলম্বোয় চলছে ভারত-শ্রীলঙ্কা তৃতীয় একদিনের আন্তর্জাতিক। সিরিজ ১-১ করে ফেরার জন্য ভারতের দরকার ২৪৯ রান।

শ্রীলঙ্কা টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৪৮ রান তুলেছে।চার রানের জন্য শতরান হাতছাড়া করেন আবিষ্কা ফার্নান্দো। রিয়ান পরাগ নেন তিন উইকেট।

SL vs IND

শ্রীলঙ্কার ওপেনিং জুটি ভারত ভাঙতে সক্ষম হয় ২০তম ওভারের পঞ্চম বলে। দলের ৮৯ রানের মাথায় আউট হন পাথুম নিসঙ্কা, তিনি অক্ষর প্যাটেলের শিকার। ৬৫ বলে করেন ৪৫। অপর ওপেনার আবিষ্কা ফার্নান্দো আউট হন ৩৫.৩ ওভারে। শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেটের পতন ঘটে ১৭১ রানে।

আবিষ্কা ফার্নান্দো ১০২ বলে ৯৬ রান করে রিয়ান পরাগের বলে লেগ বিফোর হন, ৯টি চার ও ২টি ছয় মেরেছেন। বিরাট কোহলির হাত থেকে ওডিআই ক্যাপ পাওয়া পরাগের এটিই প্রথম শিকার। এরপর শ্রীলঙ্কার চরিথ আসালঙ্কাও লেগ বিফোর হন পরাগের বলে। শ্রীলঙ্কার তৃতীয় উইকেটের পতন ৩৮তম ওভারে ১৮৩ রানে।

আসালঙ্কা ১২ বলে ১০ রান করেন। ১৮৪ রানে চতুর্থ, ১৯৬ রানে পঞ্চম ও ১৯৯ রানে ষষ্ঠ উইকেট হারায় শ্রীলঙ্কা। সাদিরা সমরবিক্রমা মহম্মদ সিরাজের বলে গোল্ডেন ডাক নিয়ে ফেরেন। জানিথ লিয়ানাগে ১২ বলে ৮ ও দুনিথ ওয়েল্লালাগে ৩ বলে ২ করেন। দুনিথকে বোল্ড করেন পরাগ।

শ্রীলঙ্কার সপ্তম উইকেট পড়ে ২৩৫ রানে। ৮২ বলে ৫৯ রান করে কুশল মেন্ডিস কুলীদপ যাদবের বলে আউট হন। কামিন্দু মেন্ডিস ১৯ বলে ২৩ ও মাহিশ থিকশানা ৪ বলে ৩ রানে অপরাজিত থাকেন।

পরাগ ৯ ওভারে ৫৪ রান দিয়ে তিন উইকেট নেন। মহম্মদ সিরাজ ৯ ওভারে ৭৮ রান খরচ করে পেলেন ১ উইকেট। শিবম দুবে ৪ ওভারে ৯ রান দিলেও তাঁকে দিয়ে আর বল করাননি অধিনায়ক রোহিত শর্মা। অক্ষর প্যাটেল ১ মেডেন-সহ ১০ ওভারে ৪১, ওয়াশিংটন সুন্দর ১ মেডেন-সহ ৮ ওভারে ২৯ ও কুলদীপ ১০ ওভারে ৩৬ রান খরচ করে একটি করে উইকেট দখল করেন।

রিয়ান পরাগ অবশ্য নিজের বোলিংয়ে খুশি নন। তাঁর কথায়, আরও ১০-১৫ রান কম দিলে ভালো লাগতো। প্রথম দিকের তুলনায় পরের দিকে বল বেশি ঘুরেছে। ২৫ ওভার অবধি বল তেমন ঘোরেনি। উইকেট তেমন হলে শ্রীলঙ্কা তিনশোতেও পৌঁছতে পারতো। পরের দিকে বল ঘোরায় শ্রীলঙ্কাকে আড়াইশোর কমে থামানো গিয়েছে বলে জানান পরাগ। তবু এই উইকেটে এটি ভালো স্কোর বলেই মনে হচ্ছে তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+