SL vs IND: ভারতের ব্যাটিংয়ে ধস নামিয়ে ৬ উইকেট ভ্যান্ডারসের, নেট দুনিয়ায় ঝড় তুলেছে শ্রেয়সের থ্রো

SL vs IND: প্রথম একদিনের আন্তর্জাতিকের মতো দ্বিতীয় ওডিআইয়েও ভারতীয় ব্যাটিং লাইন আপে কাঁপুনি ধরালেন শ্রীলঙ্কার স্পিনাররা। জেফ্রি ভ্যান্ডারসে তো একাই এখনও অবধি তুলে নিয়েছেন ৬ উইকেট।

আজকের ম্যাচের আগে যাঁর সেরা বোলিং ছিল ১০ রানের বিনিময়ে ১ উইকেট। ওয়ানিন্দু হাসারঙ্গা হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে যান। তাঁর পরিবর্তে দলে ফিরেই বিধ্বংসী ভ্যান্ডারসে।

SL vs IND

শ্রীলঙ্কার বিরুদ্ধে জেতার জন্য ২৪১ রানের টার্গেট তাড়া করছে ভারত। ওপেনিং জুটি ভাঙে ১৩.৩ ওভারে ৯৭ রানে। রোহিত শর্মা পাঁচটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৪৪ বলে ৬৪ রান করে ভ্যান্ডারসের বলে আউট হন।

সেখান থেকে ২৩.১ ওভারে ভারতের স্কোর গিয়ে দাঁড়ায় ৬ উইকেটে ১৪৭। অর্থাৎ স্কোরবোর্ডে ৫০ রান যোগ হওয়ার মধ্যে ৬ উইকেট পড়ে যায় ভারতের। আর এই সব কটিই তুলে নেন লেগ স্পিনার ভ্যান্ডারসে। কেরিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স করে।

শুভমান গিল ও শিবম দুবেকে অষ্টাদশ ওভারের প্রথম ও পঞ্চম বলে আউট করেন ভ্যান্ডারসে। গিল ৪৪ বলে ৩৫ করেন। শিবম দুবে ৪ বলে শূন্য রানে লেগ বিফোর। ১৯.৪ ওভারে বিরাট কোহলিও এলডব্লিউ হন ভ্যান্ডারসের বলে। বিরাট ১৯ বলে ১৪ রান করেন। ১১৬ রানে পড়েছিল দ্বিতীয় উইকেট, ১২৩ রানে চতুর্থ উইকেট।

২১.৫ ওভারে ১৩৩ রানে পঞ্চম উইকেট হারায় ভারত। শ্রেয়স আইয়ার ৯ বলে ৭ রান করে ভ্যান্ডারসের বলে লেগ বিফোর। ২৩.১ ওভারে ১৪৭ রানে ভারতের ষষ্ঠ উইকেটি পড়ে। লোকেশ রাহুল ২ বলে ০ রানে বোল্ড হয়ে যান ভ্যান্ডারসের বলে।

এরপর অবস্থা কিছুটা সামাল দেন অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। তবে ৩৩.১ ওভারে অক্ষরের উইকেট তুলে নিয়েছেন চরিথ আসালঙ্কা। অক্ষর ৪৪ বলে ৪৪ করে কট অ্যান্ড বোল্ড হন, ভারতের সপ্তম উইকেটের পতন ১৮৫ রানে। আসালঙ্কাই তুলে নেন ভারতের অষ্টম উইকেটও। সুন্দর ৪০ বলে ১৫ করে লেগ বিফোর হলে ভারতের স্কোর দাঁড়ায় ৩৫.৩ ওভারে ৮ উইকেটে ১৯০।

এদিকে, শ্রেয়স আইয়ারের থ্রো নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। শ্রীলঙ্কার ইনিংসের ৫০তম ওভারের পঞ্চম বলে কামিন্দু মেন্ডিস রান আউট হন ৪৪ বলে ৪০ রান করে। অনেক দূর থেকে সরাসরি থ্রো-তে উইকেট ভেঙে দেন শ্রেয়স আইয়ার। যা নিয়ে সমর্থকরা উচ্ছ্বসিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+