SL vs IND: শ্রীলঙ্কার সামনে জেতার জন্য ১৩৮ রানের টার্গেট দিল ভারত, শূন্যর বাধা পার করতে ফের ব্যর্থ স্যামসন

SL vs IND: শ্রীলঙ্কার সামনে তৃতীয় টি২০ আন্তর্জাতিক জেতার জন্য ১৩৮ রানের টার্গেট দিল ভারত। পাল্লেকেলেতে বৃষ্টিতে খেলা ১ ঘণ্টা দেরিতে শুরু হয়।

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালঙ্কা। ভারত ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলল।

SL vs IND

সিরিজের দ্বিতীয় টি২০ আন্তর্জাতিকে সঞ্জু ওপেন করতে নেমে প্রথম বলেই বোল্ড হয়ে গিয়েছিলেন মাহিশ থিকশানার বলে। আজ ঋষভ পন্থকে বিশ্রাম দেয় ভারত। নেক স্প্যাজমের কারণে আগের ম্যাচে খেলতে পারেননি শুভমান গিল। আজ তিনি দলে ফেরেন।

ওপেন করতে নামেন শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় ওভারের শেষ বলে ১১ রানে ভারতের ওপেনিং জুটি ভাঙেন থিকশানা। যশস্বী ৯ বলে ১০ রান করে লেগ বিফোর হন। তিনে নেমে সঞ্জু স্যামসন দলকে ভরসা দেওয়ার ভালো সুযোগ পেয়েছিলেন।

কিন্তু তিনি চার বল খেলেই এই ম্যাচে আন্তর্জাতিক অভিষেক হওয়া চামিন্দু বিক্রমাসিংঘের শিকার হলেন। কোনও রান না করেই ফিরলেন সাজঘরে। ফলে টানা দুটি ম্যাচে খাতা খুলতে পারলেন না। চারে নেমে রিঙ্কু সিং ২ বলে ১ রানের বেশি করতে পারেননি। অধিনায়ক সূর্য করেন ৯ বলে ৮।

৫.৪ ওভারে ৩০ রানে ভারত চার উইকেট খুইয়ে ফেলে। ৮.৪ ওভারে শিবম দুবে (১৪ বলে ১৩) আউট হলে ভারতের অর্ধেক ব্যাটিং লাইন আপ সাজঘরে ফিরে যায়, রান তখন ৪৮। ভারত শেষ অবধি ১৩৭ রানে পৌঁছল মূলত শুভমান গিল, রিয়ান পরাগ ও ওয়াশিংটন সুন্দরের ব্যাটে ভর করে।

শুভমান গিল তিনটি বাউন্ডারির সাহায্যে ৩৭ বলে সর্বাধিক ৩৯ করেন। রিয়ান পরাগ ১টি চার ও দুটি ছক্কার সাহায্যে করলেন ১৮ বলে ২৬। সুন্দর করেন ১৮ বলে ২৫, তাঁর ইনিংসে আছে ২টি চার ও ১টি ছয়। রবি বিষ্ণোই ৮ বলে ৮ রানে অপরাজিত থাকেন। মহম্মদ সিরাজ শূন্য রানে রান আফট হন ইনিংসের শেষ বলে।

মাহিশ থিকশানা ৪ ওভারে ২৮ রান দিয়ে তিন উইকেট নেন। ওয়ানিন্দু হাসারঙ্গা ৪ ওভারে ২৯ রান খরচ করে তুলে নেন ২ উইকেট। চামিন্দু বিক্রমাসিংঘে ৪ ওভারে ১৭, আসিথা ফার্নান্দো ২ ওভারে ১১ ও রমেশ মেন্ডিস ৩ ওভারে ২৬ রান খরচ করে একটি করে উইকেট পেলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+