SL vs IND: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজ জিততে ভারতের টার্গেট ১৬২, দাপট দেখালেন বোলাররা
SL vs IND: শ্রীলঙ্কার বিরুদ্ধে এক ম্যাচ বাকি থাকতেই টি২০ সিরিজ পকেটে পুরতে ভারতের চাই রান। পাল্লেকেলেতে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।
নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান তুলেছে শ্রীলঙ্কা। অর্ধশতরান করেন কুশল মেন্ডিস। ভারতের হয়ে তিনটি উইকেট পেয়েছেন রবি বিষ্ণোই।

শ্রীলঙ্কাকে এদিনও ভোগাল ডেথ ওভারের ব্য়াটিং। শেষ পাঁচ ওভারে ভারত ৭ উইকেট তুলে নিয়েছে। মাত্র ৩১ রান তুলেছে শ্রীলঙ্কা। ১৫ ওভারের শেষে যেখানে স্কোর ছিল ২ উইকেটে ১৩০, সেটাই গিয়ে দাঁড়াল ৯ উইকেটে ১৬১ রানে।
তিনে নামা কুশল পেরেরা ৩৪ বলে সর্বাধিক ৫৩ রান করেন, তাঁর ইনিংসে রয়েছে ৬টি চার ও ২টি ছয়। ওপেনার পাথুম নিসঙ্কা ২৪ বলে ৩২, কামিন্দু মেন্ডিস ২৩ বলে ২৬, অধিনায়ক চরিথ আসালঙ্কা ১২ বলে ১৪ ও রমেশ মেন্ডিস ১০ বলে ১২ রান করেন।
দাসুন শনাকা ও ওয়ানিন্দু হাসারঙ্গাকে পরপর দুই বলে বোল্ড করে গোল্ডেন ডাক সহকারে প্যাভিলিয়নে ফেরত পাঠান রবি বিষ্ণোই। মাহিশ থিকশানা করেন ৩ বলে ২ রান। ১ রানে অপরাজিত থাকেন মাথিশা পাথিরানা। শেষ ওভারে দুটি উইকেট পান অক্ষর প্যাটেল।
রবি বিষ্ণোই ৪ ওভারে ২৬ রান খরচ করে তিন উইকেট নিয়েছেন। হার্দিক পাণ্ডিয়া ২ ওভারে ২৩ রান দিয়ে নেন ২ উইকেট। অক্ষর প্যাটেল ৪ ওভারে ৩০ ও অর্শদীপ সিং ৩ ওভারে ২৪ রানের বিনিময়ে দুটি করে উইকেট দখল করেছেন। মহম্মদ সিরাজ তিন ওভারে ২৭ রান দেন, তবে উইকেট পাননি। রিয়ান পরাগ ৪ ওভার হাত ঘুরিয়ে ৩০ রান খরচ করেন, তাঁর ঝুলিতেও কোনও উইকেট যায়নি।
পিচের চরিত্র অনুযায়ী বোলারদের দারুণভাবে ব্যবহার করেছেন সূর্য। পরাগ, বিষ্ণোই ও অক্ষরের সম্মিলিত ১২ ওভারে ৮৬ রান তুলেছে শ্রীলঙ্কা, এই তিন বোলার পাঁচ উইকেট পেয়েছেন। শ্রীলঙ্কা যেভাবে একটা সময় ব্যাট করছিল তাতে ১৭৫ রানের বেশি উঠবে বলে মনে করা হচ্ছিল। যদিও শেষ ৩০ বলে ৩১ রান তোলা ও ৭ উইকেট হারানোই চাপে ফেলে শ্রীলঙ্কাকে।
নেক স্প্যাজমের কারণে এই ম্যাচে খেলছেন না সহ অধিনায়ক শুভমান গিল। তাঁর পরিবর্তে দলে এসেছেন সঞ্জু স্যামসন। তিনি যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নেমেছেন। শেষ পাওয়া খবরে, ফের বৃষ্টি নামায় বন্ধ খেলা। ভারতের স্কোর তিন বলে বিনা উইকেটে ৬। দ্বিতীয় বলে মাথিশা পাথিরানা জয়সওয়ালের ক্যাচ মিস করেন।












Click it and Unblock the Notifications