SL vs IND: বৃষ্টিতে টসে দেরি, ভারত ব্যাট করতে পাঠাল শ্রীলঙ্কাকে, গিলের জায়গায় একাদশে স্যামসন

SL vs IND: পাল্লেকেলেতে আজ ভারতের সামনে সিরিজ জয়ের হাতছানি। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে সূর্যকুমার যাদবের ভারত গতকাল ৪৩ রানে জয় ছিনিয়ে নিয়েছে।

টি২০ বিশ্বকাপ জেতার পর জিম্বাবোয়েতে ভারত টি২০ সিরিজ জিতেছিল। আজকের ম্যাচ জিতলে এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কায় সিরিজ পকেটে পুরে ফেলবে ভারত। টস জিতল ভারত, ব্যাট করবে শ্রীলঙ্কা।

SL vs IND

গৌতম গম্ভীর ভারতের হেড কোচ ও সূর্যকুমার যাদব স্থায়ীভাবে ভারতের টি২০ অধিনায়ক হওয়ার পর সিরিজ জয়ের দোরগোড়ায় মেন ইন ব্লু। আজ বিকেল থেকে বৃষ্টি হয় পাল্লেকেলেতে। আকাশে কালো মেঘের ঘনঘটাও ছিল। ফলে নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি।

টসের সময় ধার্য ছিল ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা সাড়ে ৬টায়। কিন্তু বৃষ্টি ব্যাঘাত ঘটানোয় তা হয় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে। খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর, অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী, সন্ধ্যা পৌনে আটটায়। তবে ওভার কমানো হয়নি।

টস জিতে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন। ভারতীয় দলে একটিই পরিবর্তন। সূর্যকুমার জানান, আজ সকাল থেকেই শুভমান গিলের নেক স্প্যাজমের সমস্যা দেখা দিয়েছে। গিলের ঘাড়ের এই আড়ষ্টভাবের জন্য সঞ্জু স্যামসন একাদশে এলেন।

টস জিতে ফিল্ডিং নেওয়া প্রসঙ্গে সূর্য বলেন, উইকেট গতকাল দ্বিতীয় ইনিংসে খুব ভালো আচরণ করেছে। আমরা ডিএলএস মেথড নিয়ে তেমন চিন্তাভাবনাই করছি না। বেশ কিছু বিভাগে উন্নতি করাও লক্ষ্য। ম্যাচ জেতার মধ্যেও অনেক কিছু শেখা যায়, অভিজ্ঞতা লাভ করা যায়।

শ্রীলঙ্কা দলেও পরিবর্তন রয়েছে। দিলশান মাদুশঙ্কার জায়গায় খেলানো হয়েছে অফস্পিনার রমেশ মেন্ডিসকে। প্রথম তিন ব্যাটার গতকাল যেভাবে ব্যাট করেছেন তাতে সন্তুষ্ট শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালঙ্কা। তবে বোলিং বিভাগে উন্নতি চাইছেন। উইকেটের চরিত্রের কথা ভেবেই তাই স্পিনার বাড়ানোর সিদ্ধান্ত।

উল্লেখ্য, রমেশ মেন্ডিস টি২০ আন্তর্জাতিক খেলছেন তিন বছর পর। তিনি শ্রীলঙ্কার হয়ে দুটিই টি২০ আন্তর্জাতিক খেলেছেন, ২০২১ সালের ২৮ ও ২৯ জুলাই।

ভারত- যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রিয়ান পরাগ, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ।

শ্রীলঙ্কা- পাথুম নিসঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, চরিথ আসালঙ্কা (অধিনায়ক), দাসুন শনাকা, ওয়ানিন্দু হাসারঙ্গা, মাহিশ থিকশানা, আসিথা ফার্নান্দো, রমেশ মেন্ডিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+