SL vs IND: ভারতের বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিক সিরিজে নেতৃত্বে আসালঙ্কা, শ্রীলঙ্কা দলে নেই কারা? কামব্যাক কাদের?

SL vs IND: ভারতের বিরুদ্ধে দেশের মাটিতে তিন ম্যাচের টি২০ আন্তর্জাতিক সিরিজ খেলবে শ্রীলঙ্কা। ওয়ানিন্দু হাসারঙ্গার পদত্যাগের পর অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার নির্বাচকরা বেছে নিলেন চরিথ আসালঙ্কাকে।

টি২০ বিশ্বকাপে শ্রীলঙ্কা চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। আগামীর কথা ভেবে কিছু উল্লেখযোগ্য রদবদল হলো ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজেই।

SL vs IND

ভারতীয় দল কলম্বো হয়ে গতকালই পৌঁছেছে পাল্লেকেলেতে। সেখানেই হবে টি২০ সিরিজের ম্যাচগুলি। ভারতের নতুন হেড কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক সূর্যকুমার যাদব। শ্রীলঙ্কা দলের অন্তর্বর্তী হেড কোচ হয়েছেন সনৎ জয়সূর্য। নতুন টি২০ অধিনায়ক মিডল অর্ডার ব্যাটার আসালঙ্কা।

অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেল ঘটিয়েই দল ঘোষণা করল শ্রীলঙ্কা। অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ বাদ পড়লেন। তবে দুই প্রাক্তন অধিনায়ক দাসুন শনাকা ও ওয়ানিন্দু হাসারঙ্গা জায়গা ধরে রেখেছেন। কামব্য়াক হলো টি২০ বিশ্বকাপে ব্রাত্য থাকা দীনেশ চণ্ডীমলের।

হাসারঙ্গা নির্বাসিত থাকাকালীন বাংলাদেশে শ্রীলঙ্কাকে দুটি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন আসালঙ্কা। এ ছা়ড়া শ্রীলঙ্কার অনূর্ধ্ব ১৯ দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তাঁর রয়েছে। শ্রীলঙ্কা দলে নতুন মুখ ২১ বছরের অলরাউন্ডার চামিন্দু বিক্রমাসিঘে। এমআরএফ পেস আকাদেমির এই শিক্ষার্থী ডান হাতে বল করেন, ব্যাটের হাত ভালো। নির্বাচকদের নজরে পড়েন এলপিএলে।

সদ্যসমাপ্ত লঙ্কা প্রিমিয়ার লিগে হাসারঙ্গা ১৫টি উইকেট দখল করেছেন। ফলে ভারতীয় ব্যাটারদের তিনি শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন নিজের দেশের মাটিতে। মাথিশা পাথিরানা লঙ্কা প্রিমিয়ার লিগে ৯ ম্যাচে ১৫টি ও মাহিশ থিকশানা ৯ ম্যাচে ১০ উইকেট নেন। চেন্নাই সুপার কিংসে খেলা এই দুই ক্রিকেটারও রয়েছেন শ্রীলঙ্কা দলে।

ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার টি২০ সিরিজের ম্যাচগুলি রয়েছে জুলাই ২৭, ২৮ ও ৩০ তারিখ। এরপর অগাস্টের ২, ৪ ও ৭ তারিখ হবে একদিনের আন্তর্জাতিক সিরিজের ম্য়াচগুলি।

ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার টি২০ দল- চরিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিসঙ্কা, কুশল পেরেরা, আবিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, দীনেশ চণ্ডীমল, কামিন্দু মেন্ডিস, দাসুন শনাকা, ওয়ানিন্দু হাসারঙ্গা, মাহিশ থিকশানা, চামিন্দু বিক্রমাসিংঘে, মাথিশা পাথিরানা, নুয়ান তুষারা, দুনিথ ওয়েল্লালাগে, দুষ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্দো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+