SL vs AUS: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অজিদের উদ্বেগজনক পারফরম্যান্স, রেকর্ড সৃষ্টি করে সিরিজ জয় শ্রীলঙ্কার
২০২৩ সালের একদিনের বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দল। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই বেকায়দায় অস্ট্রেলিয়া দল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে পরাজিত স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল। বৃহস্পতিবার প্রথম একদিনের ম্যাচের পর শুক্রবার দ্বিতীয় ম্যাচেও পরাজিত হল অজিরা। ফলে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লজ্জার উপহার দিল।
শুক্রবার কলম্বোয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা দল নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৮১ রান তোলে। দ্বিতীয় ম্যাচে দুরন্ত শতরান করেন কুশল মেন্ডিস। শ্রীলঙ্কার ব্যাটার ১১টি বাউন্ডারির সাহায্যে ১১৫ বলে ১০১ রান করে আউট হলেন।

চোটের কারণে অস্ট্রেলিয়া দল ছিটকে গিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, এমনকি সেই তালিকায় যুক্ত হয়েছেন মিচেল স্টার্কও। এর পাশাপাশি আচমকা অবসর নিয়ে নিয়েছেন মার্কাস স্টোইনিসও। ফলে এক ঝাঁক নতুন ক্রিকেটারকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্ত তার প্রস্তুতিটা ভালো হল না অস্ট্রেলিয়া দলের।
প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, মিচেল স্টার্ক ২০২৩ সালে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার একদিনের বিশ্বকাপ জয়ে গুপুত্বপূর্ণ ভূমিকা নেন এই তিন তারকা। কিন্তু আসন্ন টুর্নামেন্টে এই তিন তারকাই খেলতে পারবেন না। অস্ট্রেলিয়ার পেস বিভাগে থাকবেন অ্যারন হার্ডি, নাথান এলিস, অ্যাবট, ডোয়ারশুইসরাই।












Click it and Unblock the Notifications