Nathan Lyon: দুই উইকেটে জোড়া নজির, ICC WTC-তে কামিন্সের রেকর্ড ছিনিয়ে মহাকীর্তি গড়লেন নাথান লিয়ঁ
SL vs AUS: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জোড়া নজির অস্ট্রেলিয়ার নাথান লিয়ঁর। প্রথমে বিশ্বের প্রথম স্পিনার তথা দ্বিতীয় বোলার হিসেবে দখলে নিলেন এই প্রতিযোগিতায় নিজের ২০০তম শিকার।
তার কিছু পরেই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেটশিকারীর রেকর্ডটি ছিনিয়ে নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের থেকে।

গল টেস্ট জেতা অস্ট্রেলিয়ার কাছে সময়ের অপেক্ষা মাত্র। আজ চলছে চতুর্থ দিনের খেলা। ফলো অনে বাধ্য হয়ে ইতিমধ্যেই শ্রীলঙ্কার অর্ধেক ব্যাটিং লাইন আপ সাজঘরে ফিরে গিয়েছে। দ্বিতীয় ইনিংসে দুটি উইকেট নিয়ে দুটি নজির গড়েন লিয়ঁ।
এদিন প্রথমে লিয়ঁ আউট করেন দীনেশ চণ্ডীমলকে (৪৯ বলে ৩১)। তারপর ফেরান অ্যাঞ্জেলো ম্য়াথুজকে (৫৯ বলে ৪১)। দুই ব্যাটারই লিয়ঁর শিকার হয়ে ক্যাচ দেন ট্রাভিস হেডের হাতে। চণ্ডীমলকে সাজঘরে ফিরিয়ে প্যাট কামিন্সকে ছুঁয়েছিলেন লিয়ঁ।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এতদিন সর্বাধিক ২০০টি উইকেট দখলের রেকর্ড ছিল কামিন্সের দখলে। কামিন্স শ্রীলঙ্কা সফরে খেলছেন না। তিনিই বিশ্বের প্রথম বোলার হিসেবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০০টি উইকেট দখলে নেন।
অ্যাঞ্জেলো ম্যাথুজ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে লিয়ঁর ২০১তম শিকার। শ্রীলঙ্কার এই তারকাকে ফিরিয়েই ICC WTC-তে কামিন্সের সর্বাধিক উইকেট দখলের রেকর্ডটি ছিনিয়ে নেন অজি স্পিনার লিয়ঁ। প্রথম ইনিংসে তিন উইকেট নেওয়ার পর এখনও অবধি দ্বিতীয় ইনিংসে তিনি দুটি উইকেট পেয়েছেন।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় তিনে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর ঝুলিতে রয়েছে ১৯৫টি উইকেট। অশ্বিন অস্ট্রেলিয়া সফর চলাকালীনই অবসর নেন। মিচেল স্টার্ক ১৬৮টি ও জসপ্রীত বুমরাহ ১৫৬টি উইকেট পেয়েছেন।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেট দখলের নিরিখে লিয়ঁ ও অশ্বিনের পর রয়েছেন যথাক্রমে রবীন্দ্র জাদেজা (১৩১), জ্যাক লিচ (১০৬), কেশব মহারাজ (১০৪)।












Click it and Unblock the Notifications