SL vs AUS: টেস্টে এশিয়ার মাটিতে সর্বাধিক রান অস্ট্রেলিয়ার, গলে চুরমার একাধিক রেকর্ড
SL vs AUS: শ্রীলঙ্কার বিরুদ্ধে গল টেস্টে জেতার আশা জাগাল অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাট করতে নেমে আজ ৬ উইকেটে ৬৫৪ তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে স্টিভ স্মিথের দল।
জবাবে দ্বিতীয় দিনের শেষে ১৫ ওভারে ৪৪ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকছে শ্রীলঙ্কা। এদিন গলে চুরমার হলো একাধিক রেকর্ড।

১৯৮০ সালে পাকিস্তানের বিরুদ্ধে ফয়লালাবাদ টেস্টে অস্ট্রেলিয়া ৬১৭ রান তুলেছিল। এদিন সেই নজির ছাপিয়ে এশিয়ার মাটিতে টেস্টে নিজেদের সর্বাধিক রান নিশ্চিত করল অজিরা। ২০১০ সালে শ্রীলঙ্কার এসএসসিতে ভারত ৭০৭ রান তুলেছিল। শ্রীলঙ্কায় সফররত দলের টেস্ট ইনিংসে সর্বাধিক রানের তালিকায় ভারতের পরেই রইল অজিরা।
এই নিয়ে টেস্টে অস্ট্রেলিয়া ৩৫ বার ইনিংসে ছয় শতাধিক রান তুলল। এর আগে, ৬০০-র উপর রান তুলে অজিরা জিতেছে ২৮টি টেস্ট, হেরেছে ৬টি। ভারত টেস্টে ৩৩ বার ৬০০-র উপর রান তুলেছে। ফলে এদিন ভারতের চেয়ে ব্যবধান বাড়িয়ে রেকর্ডকে উন্নত করল অস্ট্রেলিয়া।
টেস্টে ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড শ্রীলঙ্কার দখলে। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে ৬ উইকেটে ৯৫২ তুলে ডিক্লেয়ার করেছিল। সেই ম্যাচে ভারতের তিনজন বোলার ১৮০ রানের বেশি রান খরচ করেছিলেন। রাজেশ চৌহান ২৭৬, অনিল কুম্বলে ২২৩ ও নীলেশ কুলকার্নি ১৯৫ রান দেন।
এই নিয়ে দ্বিতীয়বার ইনিংসে তিন বোলার ১৮০ রানের বেশি খরচ করলেন। নিশান পেইরিস ১৮৯, প্রভাত জয়সূর্য ১৯৩ ও জেফ্রি ভ্যান্ডারসে ১৮২ রান খরচ করেন। জয়সূর্য ও ভ্যান্ডারসে নিলেন তিনটি করে উইকেট।
উসমান খোয়াজা দ্বিশতরান পেলেন ৩৮ বছর ৪৩ দিনের মাথায়। এশিয়ার মাটিতে টেস্টে বেশি বয়সে টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানোর নিরিখে তিনি রইলেন ভিনু মাঁকড় ও শিবনারায়ণ চন্দ্রপলের পরেই। ৩৮ বছর পূর্ণ করার পর দুবার দ্বিশতরান করেছেন ডন ব্র্যাডম্যান।
এশিয়ার বাইরের কোনও দেশের ওপেনার হিসেবে পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কায় শতরান করার কীর্তি গড়লেন খোয়াজা। এশিয়ায় তাঁর টেস্ট শতরানের সংখ্যা ৫, সামনে শুধু অ্যালাস্টেয়ার কুক (৯)।
জশ ইনগ্লিস অস্ট্রেলিয়ার ২১তম ব্যাটার হিসেবে টেস্ট অভিষেকে শতরান করলেন। অভিষেকে দ্রুততম শতরানের নিরিখে তিনি রইলেন শিখর ধাওয়ানের পরই। শিখর ২০১৩ সালে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৫ বলে শতরান করেন। ইনগ্লিসের লাগল ৯০ বল।
ইনগ্লিসের আজ বয়স ২৯ বছর ৩৩২ দিন। সবচেয়ে বেশি বয়সে অভিষেক টেস্টে শতরানের নিরিখে তিনি রইলেন অ্যাডাম ভোজেস ও হার্বি কলিন্সের পরেই। ভোজেস অভিষেক টেস্টে শতরান করেছিলেন। তার ১০ বছর পর ইনগ্লিসই প্রথম অস্ট্রেলীয়, যিনি অভিষেক টেস্টে সেঞ্চুরি করলেন।
মাইকেল ক্লার্ক ও শন মার্শের পর ইনগ্লিসই প্রথম যিনি এশিয়ায় অভিষেক টেস্টে শতরান করলেন। শ্রীলঙ্কায় সফররত দলের হয়ে যাঁরা অভিষেক টেস্টে শতরান করেছেন তাঁরা হলেন বাংলাদেশের মহম্মদ আশরাফুল (২০০১), পাকিস্তানের ফাওয়াদ আলম (২০০৯), সুরেশ রায়না (২০১০),অস্ট্রেলিয়ার শন মার্শ (২০১১),ইংল্যান্ডের বেন ফোকস (২০১৮)।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications