অভিষেকের পাল্টা অভিমন্যুর অপরাজিত শতরান! তবু সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বড় ধাক্কা খেল বাংলা, পাঞ্জাব শীর্ষে
চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম পরাজয়ের সম্মুখীন হলো বাংলা। পাঞ্জাব অধিনায়ক অভিষেক শর্মার পাল্টা বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন অপরাজিত শতরান হাঁকালেন। তবে তাতেও পাঞ্জাবের কাছে ১১২ রানে পরাজয় ঠেকানো গেল না।
জয়ের জন্য ৩১১ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলা শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ১.৪ ওভারে স্কোরবোর্ডে ৭ রান ওঠার ফাঁকে পড়ে যায় তিন উইকেট। করণ লাল ৩ বলে ১, অভিষেক পোড়েল ৪ বলে ৬ ও শাহবাজ আহমেদ ২ বলে শূন্য রানে আউট হন। সুদীপ কুমার ঘরামি ৯ বলে ৪, শাকির হাবিব গান্ধী ২ বলে ১, ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ২ বলে ১, সক্ষম চৌধুরী ৫ বলে ২ ও প্রদীপ্ত প্রামাণিক ১৪ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন।

৯.৩ ওভারের শেষে বাংলার স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৮৯। চতুর্দশ ওভারের শেষ বলে ১১৫ রানে অষ্টম ও ১৫.৩ ওভারে ১৫২ রানে নবম উইকেট পড়ে। বাংলা শেষ অবধি ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে। তিনে নেমে অভিমন্যু ১৩টি চার ও ৮টি ছয়ের সাহায্যে ৬৬ বলে ১৩০ রানে অপরাজিত থাকেন। আকাশ দীপ পাঁচটি ছয়ের সাহায্যে ৭ বলে ৩১ রান করেন। মহম্মদ শামি অপরাজিত থাকেন ৭ বলে ৬ রান করে। হরপ্রীত ব্রার ৪ ওভারে ২৩ রান দিয়ে চার উইকেট নেন। নেহাল ওয়াধেরা ২ ওভারে ১৯ ও গুরনুর ব্রার ৪ ওভারে ৪০ রান দিয়ে ২ উইকেট নেন। অভিষেক শর্মা একটি উইকেট পান ৩ ওভারে ৫০ রান খরচ করে।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এটি অভিমন্যুর দ্বিতীয় শতরান। এর আগে, তিনি ২০১৯ সালে কটকে মিজোরামের বিরুদ্ধে ৫৬ বলে অপরাজিত ১০৭ রানের ইনিংস খেলেছিলেন। এই টুর্নামেন্টের ইতিহাসে বাংলার কোনও ব্যাটারের করা সর্বাধিক ব্যক্তিগত রানের রেকর্ডটিও এদিন নিজের দখলে নিলেন অভিমন্যু। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার হয়ে একটি করে শতরান রয়েছে ঋদ্ধিমান সাহা (২০১৯ সালে কটকে অরুণাচলের বিরুদ্ধে ৬২ বলে ১২৯), বিবেক সিং (২০২১ সালে ইডেনে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ৬৪ বলে অপরাজিত ১০০) ও শাহবাজ আহমেদের (গত বছর রাজকোটে পাঞ্জাবের বিরুদ্ধে ৪৯ বলে অপরাজিত ১০০)।
এদিন হায়দরাবাদের জিমখানা মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩১০ রান তোলে পাঞ্জাব। যা টুর্নামেন্টের ইতিহাসে দলগত দ্বিতীয় সর্বাধিক স্কোর। দলগত সর্বাধিক রানের রেকর্ড রয়েছে বরোদার দখলে, গত বছর ইন্দোরে সিকিমের বিরুদ্ধে তারা তোলে ৫ উইকেটে ৩৪৯। পাঞ্জাব অধিনায়ক তথা টি২০ আন্তর্জাতিকে বিশ্বের ১ নম্বর ব্যাটার অভিষেক শর্মা ১২ বলে হাফ সেঞ্চুরি ও ৩২ বলে শতরান পূর্ণ করেন। অভিষেক ১৬টি চার ৮টি চারের সাহায্যে ৫২ বলে ১৪৮ রান করে আউট হন। ম্যাচের সেরাও তিনিই।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এটি তাঁর পঞ্চম শতরান। এই টুর্নামেন্টে সর্বাধিক শতরানের নিজের রেকর্ড উন্নত করলেন অভিষেক। পাঞ্জাবের ওপেনিং জুটি ভাঙে ১২.৩ ওভারে ২০৫ রানে। প্রভসিমরণ সিং ৩৫ বলে ৭০, আনমোলপ্রীত সিং ৬ বলে ১১, রামনদীপ সিং ১৫ বলে ৩৯, সানভীর সিং ৯ বলে ২২ রান করেন। নমন ধীর ২ বলে ৭ ও নেহাল ওয়াধেরা ২ বলে ২ রানে অপরাজিত থাকেন।
আকাশ দীপ ৪ ওভারে ৫৫ রান দিয়ে দুটি উইকেট নেন। মহম্মদ শামি ৪ ওভারে ৬১, সক্ষম চৌধুরী ২ ওভারে ৩৫ ও প্রদীপ্ত প্রামাণিক ৩ ওভারে ৪১ রান দিয়ে একটি করে উইকেট পান। ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ৪ ওভারে ৬৭, করণ লাল ১ ওভারে ২১ ও শাহবাজ আহমেদ ২ ওভারে ২৭ রান দিলেও কোনও উইকেট পাননি।
এই ম্যাচ হারায় বাংলা এলিট গ্রুপ সি-র শীর্ষস্থান হারাল। নেমে গেল চার নম্বরে। ৩ ম্যাচে ৮ পয়েন্টে দাঁড়িয়ে লক্ষ্মীরতন শুক্লার প্রশিক্ষণাধীন দল। নেট রান রেট মাইনাস (-) ১.১৯৩। পাঞ্জাব ৩ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে। নেট রান রেট ৩.২৪৬।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications