WBBL 2024: মহিলাদের বিগ ব্যাশ লিগে রেকর্ড সংখ্যক ভারতীয়, তবে অনেক তারকাই দল পেলেন না

WBBL 2024: মহিলাদের বিগ ব্যাশ লিগে এবারই সবচেয়ে বেশি ৬ জন ভারতীয় ক্রিকেটার থাকছেন। প্ল্যাটিনাম রাউন্ড পিকসে নজর কাড়লেন জেমাইমা রডরিগেজ ও দীপ্তি শর্মা।

স্মৃতি মান্ধানার সঙ্গে আগেই চুক্তি সেরে রেখেছে অ্যাডিলেড স্ট্রাইকারস। তবে হরমনপ্রীত কৌর, রিচা ঘোষ, শেফালি ভার্মার মতো ভারতীয় দলের তারকারা দল পেলেন না।

WBBL 2024

ব্রিসবেন হিটের ফার্স্ট পিক জেমাইমা। তিনি ডব্লিউপিএল বা মহিলাদের প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালস ও মহিলাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের সতীর্থ জেস জোনাসেনকে পাচ্ছেন মহিলাদের বিগ ব্যাশের দলে।

দীপ্তি শর্মা সম্প্রতি মহিলাদের হান্ড্রেড খেতাব জেতাতে বড় ভূমিকা নেন। সেই দলে তাঁর সতীর্থ ছিলেন মেগ ল্যানিং। মহিলাদের বিগ ব্যাশ লিগে ল্যানিংয়ের নেতৃত্বাধীন মেলবোর্ন স্টারস ফার্স্ট পিক হিসেবে দলে নিল বাংলার অলরাউন্ডার দীপ্তি শর্মাকে।

দয়ালান হেমলতাকে নিয়েছে পারথ স্কর্চার্স। শিখা পাণ্ডেকে দলে নিয়েছে ব্রিসবেন হিট। মেলবোর্ন স্টারসের হয়ে খেলতে দেখা যাবে যস্তিকা ভাটিয়াকে। হরমনপ্রীত কৌর এর আগে মহিলাদের বিগ ব্যাশ লিগে খেলেছেন মেলবোর্ন রেনেগেডসের হয়ে। কিন্তু এবার তাঁকে দলে নিতে আগ্রহ দেখায়নি এই ফ্র্যাঞ্চাইজি-সহ কেউই।

শিখাকে ১৫ নম্বর পিক হিসেবে দলে নিল ব্রিসবেন হিট। পাণ্ডে এই প্রথম মহিলাদের বিগ ব্যাশ লিগে সুযোগ পেলেন। কুইন্সল্যান্ডে তিনি এর আগে ক্লাব ক্রিকেটে খেলেছেন। বর্তমানে হিট দলে থাকা অনেকের সঙ্গেই সেখানে তাঁর খেলার অভিজ্ঞতা রয়েছে। হিটে দিল্লি ক্যাপিটালস ও টিকেআরের দুই সতীর্থ জেমাইমা ও জোনাসেনকে পাচ্ছেন শিখা।

মেলবোর্ন স্টারস যস্তিকা ভাটিয়াকে নিয়েছে থার্ড পিক হিসেবে। মহিলাদের প্রিমিয়ার লিগে গুজরাত জায়ান্টসে বেথ মুনির সঙ্গে খেলার অভিজ্ঞতা দয়ালান হেমলতাকে বিগ ব্যাশের দল পাওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা নিল। তবে হরমনপ্রীত, রিচা, শেফালিদের দল না পাওয়া অবাক করল অনেককেই।

২৭ অক্টোবর থেকে মহিলাদের বিগ ব্যাশ লিগ শুরু হচ্ছে অ্যাডিলেড স্ট্রাইকারস বনাম ব্রিসবেন হিট ম্যাচ দিয়ে। ৪৩টি ম্যাচের টুর্নামেন্টের ফাইনাল ১ ডিসেম্বর। স্বাভাবিকভাবেই নজর থাকবে এই টুর্নামেন্টে রেকর্ড সংখ্যক ভারতীয়র দিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+