অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে করোনার থাবা ভারতীয় শিবিরে! যশ-সহ ৬ জনকে ছাড়াই আয়ারল্যান্ড ম্যাচে দাপট
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আয়ারল্যান্ড ম্যাচের আগেই করোনার থাবা ভারতীয় শিবিরে। যার জেরে ছিটকে গেলেন অধিনায়ক যশ ধুল-সহ ৬ ক্রিকেটার। তা সত্ত্বেও নিশান্ত সিন্ধুর নেতৃত্বে আইরিশদের বিরুদ্ধে দাপট দেখাচ্ছে ভারতের অনূর্ধ্ব ১৯ দল। ব্যাট হাতে সফল হয়ে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের দুই ওপেনার।
39* off 17
— Cricket World Cup (@cricketworldcup) January 19, 2022
One four, five sixes
Rajvardhan Hangargekar 💥#INDvIRE | #U19CWC pic.twitter.com/MvEcCAp2eU
বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, আজ টারৌবাতে আয়ারল্যান্ড ম্যাচে নামার আগে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের ছয়জন ক্রিকেটারের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। স্বাভাবিকভাবেই তাঁরা আপাতত বেশ কয়েকটি ম্যাচের থেকেই ছিটকে গেলেন। ১৭ জনের মধ্যে ৬ জন আক্রান্ত হওয়ার পরও ভারত আয়ারল্যান্ড ম্যাচ খেলছে। সিদ্ধার্থ যাদবের আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। মানব পারেখের উপসর্গ রয়েছে। তাঁর র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও আরটি-পিসিআর রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। একই অবস্থা বাসু বৎসের।

(ছবি- বিসিসিআই/এসিসি টুইটার)
অধিনায়ক যশ ধুলের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আরাধ্য যাদব ও শেখ রশিদেরও একইরকমভাবে করোনা পজিটিভ ধরা পড়েছে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে। বিসিসিআই টিম ম্যানেজমেন্ট ও কোচিং গ্রুপের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। আপাতত করোনা আক্রান্ত ক্রিকেটাররা আইসোলেশনে থাকবেন। বিসিসিআই মেডিক্যাল টিম তাঁদের চিকিৎসার বিষয়টি তত্ত্বাবধান করবে।
5⃣0⃣ up for Angkrish Raghuvanshi 👏
— BCCI (@BCCI) January 19, 2022
5⃣0⃣ up for Harnoor Singh 👌
India U19 openers are on a roll and take the team to 162/0 after 25 overs against Ireland U19. 👍👍 #U19CWC #BoysInBlue #INDvIRE
Follow the match 👉 https://t.co/Gkj2CO1dAm pic.twitter.com/kMQIEokBc9
আয়ারল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দল টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল। ৫০ ওভারে ভারতের অনূর্ধ্ব ১৯ দল ৫ উইকেট হারিয়ে ৩০৭ রান তোলে। অঙ্গকৃষ রঘুবংশী ৭৯ বলে ৭৯ ও হারনূর সিং ১০১ বলে ৮৮ রান করেন। ওপেনিং জুটিতে ওঠে ২৫.৪ ওভারে ১৬৪। রাজ বাওয়া ৪২, নিশান্ত সিন্ধু ৩৬ রান করেন। রাজবর্ধন হঙ্গরগেকর ১৭ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। মুজামিল শেরজাদ নিয়েছেন তিনটি উইকেট। জবাবে এই প্রতিবেদন লেখা অবধি ১৩ ওভারে তিন উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দল ৩১ রান তুলেছে। ১৭ রানের মধ্যে তিন উইকেট হারিয়েছিল আইরিশরা।












Click it and Unblock the Notifications