ব্রেসওয়েলের শতরানও ভারতের বিরুদ্ধে বাঁচাতে পারল না নিউজিল্যান্ডকে, ৪ উইকেট সিরাজের

পাকিস্তানে সিরিজ জিতে ভারতে পা রাখলেও এখানে যে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করে রয়েছে তা টের পেল বিশ্বের ১ নম্বর ওডিআই দল নিউজিল্যান্ড। আজ হায়দরাবাদে টম লাথামের নেতৃত্বাধীন কিউয়িদের ১২ রানে পরাস্ত করে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল রোহিত শর্মার দল। পরিবারের সামনে বিধ্বংসী বোলিং করে নিজের মাঠে চার উইকেট নিলেন মহম্মদ সিরাজ।

জিতলেও বোলিং নিয়ে অস্বস্তি থাকল

জিতলেও বোলিং নিয়ে অস্বস্তি থাকল

ভারত জিতলেও বোলিংয়ে যে আরও ঘষামাজার প্রয়োজন রয়েছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন নিউজিল্যান্ডের লোয়ার অর্ডার ব্যাটাররা। ২৪.৩ ওভারে ১১০ রানে পঞ্চম উইকেট পড়েছিল নিউজিল্যান্ডের। ২৮.৪ ওভারে ষষ্ঠ উইকেট পড়ে ১৩১ রানে। এরপর সপ্তম উইকেট জুটিতে ১০২ বলে ১৬২ রান যোগ করলেন মাইকেল ব্রেসওয়েল ও মিচেল স্যান্টনার। যা একদিনের আন্তর্জাতিকে নিউজিল্যান্ডের সপ্তম উইকেটে রেকর্ড।

সিরাজের চার উইকেট

সিরাজের চার উইকেট

৪৬তম ওভারের চতুর্থ বলে ব্রেসওয়েল ও স্যান্টনারের জুটি ভাঙেন সিরাজ। সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে ৪৫ বলে ৫৭ রান করেন স্যান্টনার। এই ওভারের পঞ্চম বলে হেনরি শিপলিকে বোল্ড করে দেন সিরাজ। ২৯৩ রানে সপ্তম ও ২৯৪ রানে অষ্টম উইকেট পড়ে। তারপরেও নিউজিল্যান্ডকে লড়াইয়ে রেখেছিলেন ব্রেসওয়েল। সাত নম্বরে নামা এই ব্যাটার এদিন কেরিয়ারের দ্বিতীয় ওডিআই শতরান পেলেন। কেরিয়ারের সর্বাধিক রানও করলেন। মহম্মদ শামি ৪৮তম ওভারে ১৭ রান দিলে শেষ ২ ওভারে জেতার জন্য প্রয়োজন ছিল ২৪। শেষ ওভারে জেতার সমীকরণ গিয়ে দাঁড়ায় ৬ বলে তুলতে হবে ২০ রান।

ব্রেসওয়েলের স্মরণীয় শতরান

ব্রেসওয়েলের স্মরণীয় শতরান

শেষ ওভারটি করতে যান শার্দুল ঠাকুর। প্রথম বলেই ছক্কা হাঁকান ব্রেসওয়েল। দ্বিতীয় বলটি বাউন্সার দিতে গিয়ে ওয়াইড করে বসেন শার্দুল। পরের বলে ব্রেসওয়েলকে লেগ বিফোর দেন আম্পায়ার। রিভিউ নিয়েও রক্ষা রাননি কিউয়ি ব্যাটার। ব্রেসওয়েল ১২টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ৭৮ বলে ১৪০ রান করলেন। কেন উইলিয়ামসনকে ছাড়াই ভারতে এসেছে নিউজিল্যান্ড। টিম সাউদি এবং ট্রেন্ট বোল্টও ভারতে আসেননি। তারপরও নিউজিল্যান্ড শেষ অবধি যে লড়াই চালাল তাতে বোঝা যায় কেন তারা ১ নম্বর দল। কিউয়িদের সিরিজে হারালে অবশ্য ১ নম্বর দল হতে পারে ভারত। এদিনের ম্যাচে ফারাক গড়ল শুভমান গিলের ইনিংসই।

শুরু থেকেই চাপে

৩৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে ডেভন কনওয়ে ১৬ বলে ১০ রানে আউট হন। এই ওভার এবং এর পরের দুটি ওভার মেডেন হয়। ১৪তম ওভারটিও মেডেন। হেনরি নিকোলস ১৮, ড্যারিল মিচেল ৯ ও টম লাথাম ২৪ রান করেন। গ্লেন ফিলিপস করেন ১১, ফিন অ্যালেনের সংগ্রহ ৪০।

ফারাক গড়লেন শুভমান

মহম্মদ সিরাজ ২টি মেডেন-সহ ৪৮ রান দিয়ে ৪ উইকেট নেন। মহম্মদ শামি ১০ ওভারে ১টি মেডেন-সহ ৬৯ রান দিয়ে নিলেন ১ উইকেট। শার্দুল ঠাকুর ৭.২ ওভারে ৫৪ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন। কুলদীপ যাদব ৮ ওভার বল করেছেন, ২ উইকেট নেন ৪৩ রানে। হার্দিক পাণ্ডিয়া ৭ ওভারে ৭০ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন। এর আগে, ভারত টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩৪৯ রান তুলেছিল। ১৯টি চার ও ৯টি ছয়ের সাহায্যে শুভমান গিল ১৪৯ বলে ২০৮ রান করেন। তিনিই ম্যাচের সেরা। রায়পুরে পরবর্তী ম্যাচ ২১ জানুয়ারি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+