পেটের ক্যানসারে আক্রান্ত কিউয়ি কিংবদন্তি স্যার রিচার্ড হেডলি
পেটের ক্যানসার ধরা পড়েছে নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার স্যার রিচার্ড হেডলির। পেটের টিউমার ধরা পড়ার পরে অপারেশন হয়ে গিয়েছে। আপাতত তিনি সুস্থ বলে জানিয়েছেন স্ত্রী ডায়ানে হেডলি।
পেটের ক্যানসার ধরা পড়েছে নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার স্যার রিচার্ড হেডলির। পেটের টিউমার ধরা পড়ার পরে অপারেশন হয়ে গিয়েছে। আপাতত তিনি সুস্থ বলে জানিয়েছেন স্ত্রী ডায়ানে হেডলি।

গত মাসে রুটিন চেক আপে গিয়ে কোলোনোস্কোপি করে হেডলির ক্যানসার ধরা পড়ে। তারপরই অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী কয়েকমাস ঝুঁকি না নিয়ে কেমোথেরাপি করা হয়। আশা করা হচ্ছে, পুরোপুরি সেরে উঠবেন হেডলি।
৬৬ বছরের হেডলিকে নিউজিল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় বলা হয়। এবং সর্বকালের সেরা চার অলরাউন্ডারের মধ্যে রাখা হয়। যে সারিতে রয়েছেন ইমরান খান, ইয়ান বথাম, কপিল দেব ও রিচার্ড হেডলি।
মাত্র ৮৬টি ম্যাচ খেলে টেস্টে ৪৩১টি উইকেট নিয়ে প্রথমে হেডলি বিশ্বরেকর্ড করেন। সঙ্গে ৩১২৪ রানও করেছিলেন। পরে কপিল দেব হেডলির উইকেট নেওয়ার রেকর্ড ভাঙেন।

Click it and Unblock the Notifications