যেন সৌরভকে বাদ দিতেই তৈরি হয়েছিল কেকেআর! নয়া বোমা ফাটালেন বাঙালি গায়ক

যেন সৌরভকে বাদ দিতেই তৈরি হয়েছিল কেকেআর! বোমা ফাটালেন বাঙালি গায়ক

কলকাতা নাইট রাইডার্স এবং শাহরুখ খানের বিরুদ্ধে বোমা ফাটালেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য। দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে কেকেআর থেকে বাদ দেওয়া নিয়ে ১০ বছর পরে সরব হলেন ঠোটকাটা অভিজিৎ। একই সঙ্গে আইপিএলের বিরুদ্ধেও কথা বলতে শোনা গেল একাধিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা বাঙালি গায়ককে।

সৌরভকে বাদ দিতেই কেকেআর

সৌরভকে বাদ দিতেই কেকেআর

অভিজিৎ ভট্টাচার্যের কথায়, অভিনেতা শাহরুখ কলকাতা নাইট রাইডার্স তৈরি করে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাদ দিয়েছিলেন। যেন মহারাজকে বাদ দিতেই বলিউড বাদশা ওই দল তৈরি করেছিলেন বলে মনে হয়েছিল বাঙালি গায়কের।

সৌরভকে সঙ্গে অবিচার হয়েছে

সৌরভকে সঙ্গে অবিচার হয়েছে

ক্রিকেটে অধিনায়কের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, তা সৌরভ গঙ্গোপাধ্যায় দেখিয়েছিলেন বলে দাবি অভিজিৎ ভট্টাচার্য। অথচ ভারতীয় ক্রিকেটকে অন্ধকার থেকে টেনে তোলা ব্যক্তিত্বের সঙ্গেই অবিচার করা হয়েছিল বলে মনে করেন এই জনপ্রিয় গায়ক। গ্রেগ চ্যাপেল, কিরণ মোরের পর শাহরুখ খানও বিসিসিআই সভাপতির সঙ্গে অন্যায় করেছিলেন বলে মনে করেন ঠোটকাটা অভিজিৎ।

আইপিএল দেখেন না

আইপিএল দেখেন না

বরাবরই সোজাসাপ্টা গায়ক অভিজিৎ ভট্টাচার্য বলেছেন যে তিনি আইপিএল দেখেন না। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ প্রত্যক্ষ করার থেকে তিনি গলি ক্রিকেটে অংশ নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বলেও জানিয়েছেন বাঙালি গায়ক।

কেকেআর থেকে বাদ সৌরভ

কেকেআর থেকে বাদ সৌরভ

২০১০ সালে কেকেআরের জার্সিতে সবচেয়ে বেশি রান করা সত্ত্বেও ২০১১ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়ে কেকেআর মালিক শাহরুখ খানকে আক্রমণ করেছেন তাঁরই সিনেমায় অজস্র হিট গান দেওয়া অভিজিৎ ভট্টাচার্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+