IPL 2024: প্রথম কোয়ালিফায়ার জিতলেই চ্যাম্পিয়ন! শেষ ছয় বছরের ট্রেন্ড কিন্তু নাইটদের পক্ষে
কোয়ালিফায়ার ১-র ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চলতি আইপিএলের প্রথম দল হিসেবে ফাইনাচলে পৌঁছেছে কেকেআর, আগামী রবিবার নাইটদের প্রতিপক্ষ কে হবে তা চূড়ান্ত হবে শুক্রবার কোয়ালিফায়ারের দ্বিতীয় ম্যাচে পরেই। তবে ফাইনালে প্রতিপক্ষ যেই হোক, ফেভারিট হিসাবেই নামবে কেকেআর। শুধু মাত্র খাতায় কলমে শক্তির নিরিখেই নয়, একইসঙ্গে আইপিএলের শেষ ছয় বছরের ট্রেন্ডও নাইটদের পক্ষেই যাচ্ছে।
ট্রেন্ড অনুযায়ী ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত, টানা ছয় বছর যেই দল প্রথম কোয়ালিফায়ার জিতেছে তারাই জিতেছে ট্রফি। এবারও এই ট্রেন্ড বজায় থাকলে কলকাতাতেই ফের একবার খেতাব আসার সম্ভাবনা প্রবল। কারণ এবার প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে কেকেআর।

পরিসংখ্যান অনুসারে, ২০১৮ সালে প্রথম কোয়ালিফায়ার জিতেছিল সিএসকে, হায়দরাবাদকে হারিয়ে আইপিএলও জেতে তারাই। এরপর ২০১৯ এবং ২০২০ সালে প্রথম কোয়ালিফায়ারের ম্যাচ জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স। তারাই ফাইনালে জয়ী হয়। একই ধারা লক্ষ্য করা গিয়েছিল ২০২১ সালেও। সেইবার প্রথম কোয়ালিফায়ার জিতেছিল সিএসকে। ফাইনােলে কেকেআরকে হারিয়ে চতুর্থবারের খেতাব জিতেছিল চেন্নাই দল।
২০২২ সালে প্রথমবার আইপিএলে অন্তর্ভুক্ত হয়েই সরাসরি কোয়ালিফায়ার ১-এ খেলতে নামে গুজরাত টাইটান্স। সেই ম্যাচে রাজস্থান রয়্যা লসকে হারিয়ে ফাইনালে উঠে হার্দিক পাণ্ডিয়ার দল। ফাইনালেও রাজস্থানকে হারিয়ে প্রথমবারই খেতাব জেতে গুজরাত। ২০২৩ সালেও দেখা গিয়েছিল একই চিত্র।
গুজরাতকে কোয়ালিফায়ার ১-র ম্যাচে পরাস্ত করে চেন্নাই। ফাইনালে তারা হারায় গুজরাতেই।
এবারও যদি এই ট্রেন্ড বজায় থাকে তাহলে কলকাতার ট্রফি জয়ের সুযোগই বেশি। যখন এই প্রবণতার কথা আসে, কেকেআরের ১০০ শতাংশ রেকর্ড রয়েছে। তারা ২০১২ কোয়ালিফায়ার ১-র ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করে শিরোপা জিতে যায়। তারা ২০১৪ সালেও একই কাজ করবে যেমন তারা পাঞ্জাব কিংসকে কোয়ালিফায়ার ১-র ম্যাচে এবং ফাইনালে পরাজিত করেছিল।
লিগ টেবিলের শীর্ষে থেকে প্লে-অফে উঠেছে কলকাতা। প্রথম কোয়ালিফায়ারে ১৬০ রানের লক্ষ্যমাত্রা ৩৮ বল বাকি থাকতেই পার করে যায় কলকাতা। কেকেআর আইপিএল প্লে অফে দ্রুততম তাড়া করার রেকর্ডটি নথিভুক্ত করেছে। এরআগে ২০১৭ সালে কোয়ালিফায়ার ২-র ম্যাচে মুম্বই কেকেআরের বিরুদ্ধে ৩৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতেছিল। টুর্নামেন্টের ২০১২, ২০১৪, ২০২১ সংস্করণের পর চতুর্থবার আইপিএল ফাইনালে উঠেছে।
এবার চ্যাম্পিয়নের মতোই দেখাচ্ছে কেকেআরকে। ট্রফি জয় থেকে এক কদম দূরে নাইটরা।












Click it and Unblock the Notifications