বিরাট বোল্ড হওয়া স্বত্ত্বেও ভারতকে বাই রান দেওয়া কি ঠিক সিদ্ধান্ত? মুখ খুললেন কিংবদন্তি আম্পায়ার সাইমন টাফেল
বিরাট বোল্ড হওয়া স্বত্ত্বেও ভারতকে তিন রান বাই দেওয়া কি ঠিক সিদ্ধান্ত ছিল? মুখ খুললেন কিংবদন্তি আম্পায়ার সাইমন টাফেল
প্রায় ৪৮ ঘণ্টা অতিক্রান্ত হতে চলল ভারত বনাম পাকিস্তান ম্যাচ শেষ হয়ে গিয়েছে। রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে উপস্থিত এক লক্ষ সমর্থক এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চোখ রাখা কয়েক কোটি সমর্থক রোমহর্ষ থ্রিলারের সাক্ষী থেকেছে। পরের পর নাটকীয় পরিস্থিতি এবং শেষ পর্যন্ত ভারতের জয়, এক কথায় আদর্শ ভারত-পাক ম্যাচ। এই ম্যাচেও শেষ ওভারে আম্পায়ারিং-এর সিদ্ধান্ত নিয়ে উঠেছে বিতর্ক। এ বার সেই প্রসঙ্গে মুখ খুুলেন কিংবদন্তি আম্পায়ার সাইমন টাফেল।

নাটকীয় শেষ ওভার:
ওভারের শুরুতেই হার্দিক পাণ্ডিয়ার উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে অ্যাডভান্টেজ পজিশনে এনে দেন নাওয়াজ। ক্রিজে আসা দীনেশ কার্তিক পঞ্চম বলে সিঙ্গেল দিয়ে স্ট্রাইকে আনেন বিরাট কোহলিকে। চতুর্থ বলে স্পিনার হয়ে মিডায়াম পেসারের ভূমিকায় অবতীর্ণ হয়ে ছন্দে থাকা কোহলিকে ইয়র্কার করেন নাওয়াজ। কিন্তু উইকেটের মাঝে দুই ভআরতীয় ব্যাটসম্যান দ্রুততার সঙ্গে ২ রান পূর্ণ করেন। এর পর হয় সেই বিতর্কিত নো বল। কোমরের উচ্চতায় থাকা একটি বল সরাসরি বাউন্ডারি বাইরে পাঠান কোহলি এবং সেই বলকে নো ঘোষণা করেন আম্পায়ার। স্কোয়ার লেগে দাঁড়ানো আম্পায়ার এরাসমাস কিছু নির্দেশ না দিলেও রড টাকার সেটি নো ঘোষণা করেন। এর পরের বলটা ছিল ফ্রি হিট এবং নাওয়ার ওয়াইড করেন। এর পরবর্তী বলটিতে কোহলি সুইপ করতে গিয়ে বোল্ড হন কিন্তু ফ্রি হিট বজায় থাকায় কোনও সমস্যা হয়নি। দ্রুততাপ সঙ্গে তিন রান পূর্ণ করেন তিনি। আম্পায়ারের এই সিদ্ধান্তে খুশি ছিল না পাকিস্তান। তাঁদের মতে বল উইকেটে লাগার সঙ্গেই তা ডেড হয়ে গিয়েছিল। কিন্তু আম্পায়র সেই বলে তিনটি বাই রান অ্যালাউ করার তাঁরা নিজেদের হতাশা প্রকাশ করেন।

টাকারের সিদ্ধান্ত নিয়ে কিংবদন্তি আম্পায়ার সাইমন টাফেলের থেকে ব্যাখ্যা চান সমর্থকেরা:
বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা আম্পায়ার সাইমন টাফেল। প্রাক্তন এই অজি আম্পায়ার জানিয়েছেন এই ম্যাচ শেষ হওয়ার পর থেকে অনেকেই তাঁর থেকে জানতে চেয়েছেন ওই বিতর্কিত তিন রান নিয়ে। লিংকডিনে সাইমন লিখেছেন, "মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গত রাত ভারত বনাম পাকিস্তানের দুর্ধর্ষ ম্যাচের পর অনেকেই আমার থেকে জানতে চেয়েছেন বিরাট কোহলি বোল্ড হওয়ার পর তিনটি বাই রান নিয়ে।"

সমর্থকদের প্রশ্নের জবাব দিয়েছেন সাইমন:
নিজের পোস্টে তিনি লিখেছে, "আইসিসি'র প্লেয়িং কন্ডিশন কী বলে তা এখানে দেওয়া হল। বল স্টাম্পে লাগে থার্ড ম্যানের দিকে গেলেও তিনটি বাই রান দিয়ে কোনও ভুল করেননি আম্পায়ার। ফ্রি হিটের ক্ষেত্রে স্ট্রাইকার কখনওই বোল্ড আউত হতে পারে না ফলে স্টাম্পে বল লাগার পর তা ডেড হয়ে যায় না - তখনও খেলার মধ্যেই থাকে বল এবং বাই রানের ক্ষেত্রে যা নিয়ম রয়েছে তা এই ক্ষেত্রেও কার্যকরী হয়।"

ভারতের পরবর্তী ম্যাচ:
সুপার ১২-এ পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করা ভারতীয় দল পরবর্তী ম্যাচে খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২৭ অক্টোবর। ৩০ অক্টোবর ভারত খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, ২ অক্টোবর ভারতের ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। ৬ অক্টোবর ভারতের ম্যাচ জিম্বাবোয়ের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications