মায়ের চিন্তায় দেশে ফেরা, এখন কেমন আছেন ধাওয়ানের মা, জানাচ্ছেন ছেলে
শেষ একদিনের ম্যাচের আগে হঠাৎই মায়ের অসুস্থতার কারণে দেশে ফিরে আসতে হয়েছিল শিখর ধাওয়ানকে। কেমন আছেন তাঁর মা নিজেই জানালেন ছেলে।
Cricket
oi-Debalina
By Debalina Dutta
সিরিজের মধ্যেই শ্রীলঙ্কা থেকে দ্রুত ফিরে এসেছিলেন দেশে। মায়ের শারীরিক অসুস্থতার খবর পেয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচের আগের দিন নয়া দিল্লিতে নিজের বাড়িতে ফিরেছিলেন। তবে এখন অনেকটা নিশ্চিন্ত ভারতের ধামাকা ওপেনার।
নিজেই মায়ের সঙ্গে সেলফি পোস্ট করে মায়ের আরোগ্য লাভের সুখবর দিয়েছেন ধাওয়ান। পাশাপাশি যাঁরা তাঁর মায়ের আরোগ্যের জন্য প্রার্থনা করেছিলেন তাঁদেরকেও ধন্যবাদ জানিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে।

Hey guys thanks for wishes and care for my mother health, she is mch better and recovering fast!! 🤗🤗🙏🏼🙏🏼

A post shared by Shikhar Dhawan (@shikhardofficial) on <time style=" font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px;" datetime="2017-09-04T13:24:29+00:00">Sep 4, 2017 at 6:24am PDT</time>

এদিকে দেশে ফিরে আসার জন্য ৬ তারিখের একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচেও খেলা হচ্ছে না শিখর ধাওয়ানের। খারাপ পারফরম্যান্সের জন্য বেশ কিছুদিন জাতীয় দল থেকে বাদ থাকার পর শ্রীলঙ্কা সিরিজেই জাতীয় দলে জায়গা ফিরে পেয়েছিলেন শিখর ধাওয়ান। টেস্ট সিরিজে দুটি শতরান করেছিলেন ধাওয়ান। অন্যদিকে একদিনের সিরিজেও বেশ ভালই ফর্মে ছিলেন ধাওয়ান।
যদিও ধাওয়ান চলে যাওয়ায় অবশ্য ভারতীয় দলের জয়ে কোনও অসুবিধা হয়নি। ২১ বল বাকি থাকতেই কলম্বোতে শেষ একদিনের ম্যাচেও জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে হোয়াইট ওয়াশ করে দেয় ভারতীয় দল।