সিদ্ধার্থ কৌলের হ্যাটট্রিকে অন্ধ্রের বিরুদ্ধে চালকের আসনে পাঞ্জাব

সিদ্ধার্থ কৌলের হ্যাটট্রিকে অন্ধ্রের বিরুদ্ধে চালকের আসনে পাঞ্জাব

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ফাস্ট বোলার সিদ্ধার্থ কৌলের দুর্দান্ত হ্যাটট্রিকে রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে চালকের আসনে চলে এল পাঞ্জাব। ম্যাচে ৫ উইকেট নেওয়া সিদ্ধার্থের পারফরম্যান্স খুশি দেশের ক্রিকেট মহল।

সিদ্ধার্থ কৌলের হ্যাটট্রিকে অন্ধ্রের বিরুদ্ধে চালকের আসনে পাঞ্জাব

পাতিয়ালার ধ্রুব পাণ্ডব স্টেডিয়ামে রঞ্জি ট্রফির এলিট গ্রুপ ও ও বি-র গুরত্বপূর্ণ ম্যাচে অন্ধ্রপ্রদেশের মুখোমুখি হয়েছে পাঞ্জাব। এই ম্যাচেই অন্ধ্রপ্রদেশের কেভি শশীকান্ত, দাসারি স্বরুপ ও এস আশিষকে পরপর আউট করেন পাঞ্জাবের ফাস্ট বোলার সিদ্ধার্থ কৌল। টসে জিতে ব্যাট করতে নেমেও প্রথম ইনিংসে ৯৭ রানে অল-আউট হয়ে যায় অন্ধ্রপ্রদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় পাঞ্জাবও।

চলতি বছরের জানুয়ারির শুরুতে উত্তরপ্রদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্য়াচে হ্যাটট্রিক করেন মধ্যপ্রদেশের রবি যাদব। সেটি ছিল রঞ্জি ট্রফির চলতি মরশুমের প্রথম হ্যাটট্রিক। এক সপ্তাহ পর হায়দরাবাদের বিরুদ্ধে দুর্দান্ত হ্যাটট্রিক করেন বাংলার অল-রাউন্ডার শাহবাজ আহমেদ। সেই ম্যাচ এক ইনিংস ও ৩০৩ রানে জেতেন মনোজ তিওয়ারিরা।

চলতি রঞ্জি ট্রফিতে তৃতীয় হ্যাটট্রিক করা পাঞ্জাবের সিদ্ধার্থ কৌল ২০১৮ সালে ভারতীয় দলে ডাক পান। দেশের হয়ে ৩টি ওয়ান ডে ও দুটি টেস্ট খেলেন তিনি। আইপিএলে সাইরাইজার্স হায়দরাবাদের হয়ে বল হাতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। আন্তর্জাতিক আঙিনা থেকে ছিটকে যাওয়ার পর আর সেভাবে নাম শোনা যায়নি সিদ্ধার্থ কৌলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+